Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি চুক্তিভিত্তিক নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তি বাতিল করা হয়। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া-কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ এ পদে স্থায়ীভাবে দায়িত্ব পেলেন ড. নাসিমুল গনি। ড. নাসিমুল গনি ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচের ১৪২ জনের মেধাতালিকায় তার অবস্থান ছিল ৬ষ্ঠ। ১৯৮৩ সালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার…
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচে ভারত একপেশে লড়াইয়ে ৬১ রানে হারিয়েছে পাকিস্তানকে। কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব থেকেই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান ১৮ ওভারেই গুটিয়ে যায় ১১৪ রানে। এ ম্যাচে পাকিস্তান ছয়জন স্পিনার ব্যবহার করে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি যৌথভাবে সর্বোচ্চ। ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম দুই ওভারের মধ্যেই তিন উইকেট হারায় তারা। ওপেনার শাহিবজাদা শূন্য রানে ফিরেন, সাইম আইয়ুব করেন ৬ রান এবং…
ব্যস্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় চার ঘণ্টার অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তাকে অবজারভেশনে রাখা হয়েছে। তিনি আরও বলেন, পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের…
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ও ‘সোনালী কাবিন’-এর স্রষ্টা আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)। ২০১৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে তিনি বাংলা কবিতায় যুক্ত করেন নতুন ভাষা, স্বতন্ত্র আঙ্গিক ও গভীর জীবনবোধ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলা একাডেমির ‘আল মাহমুদ কর্নার’-এ এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন ও কবির অনুরাগীরা অংশ নেবেন। সভায় তাঁর জীবন, সাহিত্যকর্ম ও সামগ্রিক অবদান নিয়ে আলোচনা করা হবে। ১৯৫০-এর দশকে ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসনের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে আল মাহমুদের কলম ছিল উচ্চকিত। লোকজ…
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, টেলিকম খাতে লাইসেন্স প্রদানই দুর্নীতির প্রধান উৎস এবং দায়িত্বে থাকাকালে তিনি কোনো লাইসেন্স দেননি। ফলে দুর্নীতির সুযোগও রাখেননি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, টেলিকমে দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে আমি কোনো লাইসেন্স দেইনি। ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি। লাইসেন্স না দেওয়ায় বহু দলের বহু লোকে নাখোশ হয়েছে, সে গল্প দরকার পড়লে পরে লেখা যাবে। মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে না শুধু বরং আন্ডারওয়ারও খসে পড়ার চান্স আছে। তাই আমার সাথে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-রবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। শরিক দলগুলোর মধ্যে জামায়াতে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর প্রথম কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। একদিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৩০৫ কোটি টাকা। পাঁচ মাস পর ডিএসইতে এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।দিন শেষে ডিএসইতে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি। এর মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট সার্কিট ব্রেকারে লেনদেন হয়েছে। তালিকাভুক্ত সব ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের দামও বেড়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের…
২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য অর্জনে নতুন সরকারের সর্বাত্মক নীতিগত সহায়তা চেয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় সংগঠনটি শুভেচ্ছা জানায়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দুই-তৃতীয়াংশ আসনে বিএনপির জয় বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক এবং এটি জনগণের প্রত্যক্ষ রায়ের প্রতিফলন। অভিনন্দন বার্তায় আরও উল্লেখ করা হয়,…
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নাহিদের বাসার সামনে গাড়ি থেকে নামেন বিএনপি চেয়ারম্যান, সেখানে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন নাহিদ ইসলাম ও পঞ্চগড়-১ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলম। গাড়ি থেকে নেমেই তাদের দেখে বুকে টেনে নেন তারেক রহমান। নাহিদের রাজধানীর বেইলি রোডের বাসায় টানা ৪৫ মিনিট অবস্থান করে রাত ৯টা ১০ মিনিটের দিকে সেখান থেকে বের হন তিনি। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে তার বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।মূলত, নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান নাহিদের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন। এ…
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে করে যাবেন, তবে অনুষ্ঠান শেষে একই গাড়িতে বাসায় ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব বিষয়ে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, উপদেষ্টারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। সেদিন তারা পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন এবং শপথ শেষে একই গাড়িতে বাসায় পৌঁছে দেওয়া হবে। তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না। তিনি আরও বলেন, উপদেষ্টারা সবাই দেশেই অবস্থান করছেন এবং তারা দেশের গর্বিত সন্তান। দেশের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম