Author: admin

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো ধরনের দুর্নীতি ঘটেনি। এসব নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে আয়োজিত ‘হল অব ইন্টেগ্রিটি’-তে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো তদবির করা হয়নি, তা হলফ করে বলতে পারি। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে।’ উল্লেখ্য, রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা…

Read More

কুষ্টিয়ার দৌলতপুরে পরকীয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণনগর ফিলিপনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যরা দৌলতপুর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, অভিযোগ রয়েছে, সন্ত্রাসী শিহাব এলাকায় পরকীয়ায় জড়িত। মিজানুর নামের এক ব্যক্তি বিষয়টি জানাজানি করলে, ক্ষুব্ধ হয়ে শিহাব ও তার সহযোগীরা হামলা চালায়। হামলায় আনিছুর রহমান, নওয়াব আলী, আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হন, অন্যরা আহত হন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হওয়ার পর বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি)-এর জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শপথ নেওয়ার ক্ষেত্রে কেবল একটি আসনই ধরে রাখতে পারেন। ফলে একাধিক আসনে বিজয়ী হলে বাকি আসনগুলো ছেড়ে দিতে হয়। নিয়ম অনুযায়ী, শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে অতিদ্রুত এ ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবির মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট প্রদানের ঘটনার তথ্য পাওয়া গেছে। এ তথ্যকে পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ…

Read More

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে রমজানে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর হচ্ছে না। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ…

Read More

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টি.কে. গ্রুপ-এর মধ্যে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সমাধান নিয়ে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশান-১, ঢাকায় অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। চুক্তির আওতায় টি.কে. গ্রুপ এমটিবি’র করপোরেট ব্যাংকিং সলিউশন—এমটিবি ই-ব্যাংক, ভার্চুয়াল অ্যাকাউন্টিং সিস্টেম (ভিএএস) এবং বিভিন্ন এপিআইভিত্তিক কালেকশন সার্ভিসের মাধ্যমে লেনদেন ও ডিস্ট্রিবিউটর কালেকশন কার্যক্রম আরও দক্ষ ও নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারবে। পাশাপাশি এমটিবি ই-ব্যাংক অ্যাপে বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে নিরাপদ ও সহজ অনুমোদন প্রক্রিয়াও নিশ্চিত হবে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে হোলসেল ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মোহাম্মদ মামুন ফারুক…

Read More

জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় বিশ্বাসী দেশের টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত এবং পাঁচ সদস্যের সুপারিশ কমিটির প্রস্তাবনার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ এ কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করে ফোরামকে একটি স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এ কে এম ওয়াহিদুজ্জামানসহ একাধিক বিশিষ্ট উপদেষ্টা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন কামাল জেমস। প্রধান উপদেষ্টা…

Read More

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেয়ে ড. নাসিমুল গনি বলেছেন, দেশের এক যুগসন্ধিক্ষণে তার ‘দুর্বল কাঁধে’ বিশাল দায়িত্ব পড়েছে এবং তিনি তা সাধ্যমতো বহনের চেষ্টা করবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর সোয়া ১টার দিকে তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের এক নম্বর ভবনে আসেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’ ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ…

Read More

অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় দলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে সনদে স্বাক্ষর করবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। আজ সোমবার দুপুরে এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসিন আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তা অনুযায়ী, সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার…

Read More