Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ট্রেইনার বিভাগে ‘ম্যানেজার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপবিভাগের নাম: ন্যাশনাল সেলস ট্রেইনার পদের নাম: ম্যানেজারপদসংখ্যা: ১ জনশিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং)অভিজ্ঞতা: ৭ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: সর্বোচ্চ ৪২ বছরকর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে নিটল-নিলয় গ্রুপ আবেদন করতে পারবেন। https://bdjobs.com/jobs/details/1445012?ln=1 আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
জুলাই আন্দোলনের সময় ঢাকার মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় যুবক দুর্জয় আহম্মেদকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানি পরিচালনা করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় পোস্ট…
যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য ব্যয় আরও বেড়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দেওয়ার নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে। পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসেবে)। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি বি১/বি২ (ব্যবসা…
শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন; তাদের একমাত্র দাবি ন্যায়বিচার। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি কালেক্টরেট চত্বরে তরুণদের নতুন নাগরিক প্ল্যাটফর্ম ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাসুমা হাদি বলেন, ‘আমার ভাই ওসমান হাদির হত্যার বিচার শুধু আমাদের পরিবারের দাবি নয়। যে রাষ্ট্রে সার্বভৌমত্বের মাথায় গুলি লাগে, অথচ অপরাধীরা ধরা পড়ে না-সে রাষ্ট্রে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কোথায়?’ তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতি করিনি, কোনো দলের সঙ্গে যুক্ত নই। ইনসাফের কথা বলেছিলাম বলেই আমার ভাইকে জীবন দিতে হয়েছে। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।’ মিলাদ মাহফিলের মাধ্যমে…
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের ৯টি দুর্বল কোম্পানিকে ‘নন-ভিয়েবল’ বা অচল ঘোষণা করার আভাসে পুঁজিবাজারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেনদেনের শুরু থেকেই এসব প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির হিড়িক পড়ে। ফলে আর্থিক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর সর্বনিম্ন সীমায় (সার্কিট ব্রেকার) নেমে যায়। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে-একীভূত হওয়া ব্যাংকগুলোর মতো এখানেও তাদের বিনিয়োগ করা মূলধন শূন্য হয়ে যেতে পারে কি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, চলতি সপ্তাহের মধ্যেই ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে অচল বা ‘নন-ভিয়েবল’ হিসেবে ঘোষণা করা হবে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো-পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস (ফাস) ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, প্রিমিয়ার…
পৌষের তৃতীয় সপ্তাহে এসে দেশের উত্তরাঞ্চলের জেলা নওগাঁয় শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন, বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটি চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের…
সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে মূল্যসীমা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বাজারে বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে সংশোধিত এই মূল্যসীমার মধ্যে থেকে সরকারি দপ্তরগুলোকে গাড়ি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা এক নির্দেশনায় অর্থ বিভাগ জানায়, কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) এবং ট্রাকের বর্তমান বাজারমূল্য বিবেচনায় নিয়ে নতুন এই ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর অর্থ বিভাগ এক পরিপত্রে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারি পর্যায়ে সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার ঘোষণা দেয়। তবে ওই পরিপত্রে উল্লেখ করা হয়, যেসব সরকারি গাড়ি ১০ বছরের বেশি পুরোনো, সেগুলো…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা ও কেন্দুরবাগ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে পাইকারি পর্যায়ে এক হাজার ৩২৩ টাকা দামের গ্যাস সিলিন্ডার এক হাজার ৫০০ টাকায় বিক্রি করায় মৃত আব্দুল গোফরানের ছেলে লোকমান হোসেনকে (৫৫) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কোরবান আলীর ছেলে আব্দুল হককে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ…
বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রদর্শনী সিইএস ২০২৬-এ এআই-চালিত নতুন প্রযুক্তি উন্মোচন করেছে শীর্ষ হার্ডওয়্যার নির্মাতা গিগাবাইট। প্রতিষ্ঠানটি তাদের এক্সক্লুসিভ এক্স থ্রিডি টার্বো মোড ২.০ প্রযুক্তির মাধ্যমে এএমডি রাইজেন ৯০০০ সিরিজ প্রসেসরের সম্পূর্ণ পারফরম্যান্স উন্মুক্ত করার ঘোষণা দেয়। এএমডি থ্রিডি ভি-ক্যাশ প্রযুক্তিসমৃদ্ধ এই প্রসেসরগুলোর জন্য বিশেষভাবে অপটিমাইজড এক্স থ্রিডি টার্বো মোড ২.০ একটি হার্ডওয়্যার ও সফটওয়্যার সমন্বিত এআই-ভিত্তিক সিস্টেম। বাস্তব ডেটার ওপর প্রশিক্ষিত এই প্রযুক্তি রিয়েল-টাইমে পারফরম্যান্স টিউন করে, যা এক্স থ্রিডি প্রসেসরগুলোকে প্রচলিত সীমার বাইরে নিয়ে যেতে সক্ষম। এই প্রযুক্তির মূল আকর্ষণ হিসেবে তুলে ধরা হয় গিগাবাইটের ফ্ল্যাগশিপ মাদারবোর্ড এক্স ৮৭০ই অরাস এক্সট্রিম এক্স থ্রিডি এআই টপ । এতে রয়েছে ডিডিআর…
জেমস ক্যামেরনের বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ফ্যান্টাসি চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিশ্বব্যাপী বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। মুক্তির পরপরই ছবিটি এক বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার কোটি টাকা। ডিজনি স্টুডিও জানায়, বিশ্বজুড়ে টিকিট বিক্রি থেকে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৩ বিলিয়ন ডলার। এর মাধ্যমে পরিচালক জেমস ক্যামেরনের চতুর্থ সিনেমা হিসেবে এক বিলিয়ন ডলার আয়ের তালিকায় যুক্ত হলো নতুন এই ‘অ্যাভাটার’ কিস্তি। ডিজনির পক্ষ থেকে বলা হয়, সিনেমাটি দর্শকদের আবারও জাদুকরী গ্রহ প্যান্ডোরায় ফিরিয়ে নিয়ে গেছে। থ্রিডি প্রযুক্তি ও ভিজ্যুয়াল ইফেক্টসের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহমুখী দর্শক টানতে সক্ষম হয়েছে। কমস্কোর মার্কেটপ্লেস ট্রেন্ডের প্রধান পল…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম