Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার আমিনুল হক টেকনোক্র্যাট কোটায় নতুন মন্ত্রিসভার ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন। গনমাধ্যমকে ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঢাকা-১৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন আমিনুল, তবে তিনি জয়ী হননি। নির্বাচনে হেরে গেলেও নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী পদে তার নিয়োগের গুঞ্জন সত্যি হয়ে উঠেছে। সূত্র জানায়, আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমিনুলকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া হয়েছে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ম্যাংগোটিভি…
রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়েছে। নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি সরকারি ঋণের বোঝা। ২০২৫ সালে ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি হওয়ায় ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকিং উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ ৬১ হাজার ১৪৮ কোটি টাকা। এ ছাড়া, ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ…
ভারতের তেলেঙ্গানা রাজ্যের পৌর নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দাবি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনি খাতা-কলম হাতে ভোটারদের কাছে অর্থ ফেরতের বিষয় যাচাই করছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার মানচেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনে বিজেপি প্রার্থী জাদি তিরুপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ…
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। এবারের সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে উঠে এসেছে। এর আগে দেশের অবস্থান ছিল ৯৫তম। প্রতিষ্ঠানটির প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পান। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রকাশিত আগের সূচকে ১০১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। ফলে এবারের…
সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন এ সতর্কবার্তা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। এসব কনটেন্টে আসল নোটের ডিজাইন ও আকার হুবহু অনুকরণ করে বড় আকৃতির ‘নমুনা নোট’ প্রদর্শন করা হচ্ছে। একটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাজারে কিংবা জনসমাগমস্থলে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শপথ নেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়। ম্যাংগোটিভি /আরএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতা ও অনিয়মের অভিযোগ তুলে জনরায় অমান্য করা হলে বিএনপিকেও ‘ফ্যাসিবাদের পরিণতি’ বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে নির্বাচনোত্তর হামলা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তারা এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে এবং নির্বাচন কমিশনকে তা তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জয়ী হয়ে সহিংসতা চালানো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে…
প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায়। বাহারি ফুলে সজ্জিত হয়েছে অনুষ্ঠানস্থল। এদিকে শপথ নিতে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেইটে এমপিদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সকাল ১০টায় সংসদের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সে অনুযায়ী সকাল ১০টায় বিএনপির এমপিরা শপথ নিচ্ছেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচিত…
এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর পরিশোধ করতে হতো। শিল্প ও গৃহস্থালি কাজে অপরিহার্য এই পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে সরকার জনস্বার্থে ভ্যাট কাঠামোয় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর সুপারিশের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দায়িত্ব ছাড়ার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেড় যুগ পর দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল এবং দেশের সর্বত্র ঈদের আমেজ ছিল—যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানাই। যারা পরাজিত হয়েছেন তাদেরও অভিনন্দন। হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম