Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত নতুন সরকার পররাষ্ট্রনীতিতে ‘মেরুদণ্ড সোজা রেখে’ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। প্রতিটি সিদ্ধান্তে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার দায়িত্ব নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভিসা জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে। এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ চলছে। তিনি বলেন, গণতান্ত্রিক…
নোয়াখালীর হাতিয়ায় আলোচিত ধর্ষণ অভিযোগের ঘটনায় পাঁচদিন পর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী নারী (৪০) বাদী হয়ে নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ মামলাটি করেন। আদালত আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন-চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকার আবদুর রহমান (৩২), মো. মতিন (৩৫), হেলাল উদ্দিন কেরানী (৪০), মো. রুবেল (৩০), ৭ নম্বর ওয়ার্ডের এমরান হোসেন ওরফে কালা এমরান (৩৫) এবং ২ নম্বর ওয়ার্ডের উত্তর আজিমপুর গ্রামের বেলাল মাঝি (৪৮)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি রাত…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ ও জনগণের কাছে দেওয়া সব অঙ্গীকার পূরণ করা এখন বিএনপি সরকারের দায়িত্ব। দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে তিনি তাঁর পরিকল্পনার নানা দিক জনগণের সামনে তুলে ধরেছিলেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, ‘সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ জনগণ আমাদের দিয়েছেন। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ হাজার কোটি টাকার বেশি লেনদেন হলেও বুধবার (১৮ ফেব্রুয়ারি) সে ধারা ভেঙেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন নেমে এসেছে ৯৩৫ কোটি ৭৮ লাখ টাকায়। নির্বাচনের আগে দুই কার্যদিবস এবং নির্বাচন-পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবসে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছিল। বিশেষ করে নির্বাচন-পরবর্তী প্রথম কার্যদিবসে বড় ধরনের দরবৃদ্ধি দেখা যায়। তবে পরবর্তী তিন কার্যদিবস ধরে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, আগের উত্থানে অর্জিত মুনাফা তুলে নিতে বিনিয়োগকারীদের একটি অংশ বিক্রির চাপ বাড়িয়েছেন। সূচকে পতনদিনের শুরুতে ক্রয়চাপ বেশি থাকায় সূচক কিছুটা ঊর্ধ্বমুখী…
পবিত্র রমজান মাস শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস, আদালত ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান। রমজানজুড়ে এ সময়সূচি কার্যকর থাকবে। সরকারি অফিসের সময়রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার। গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ সময়সূচি নির্ধারণ করে। এতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়। আদালতের সময়সূচিরমজানে আদালতের সময় নির্ধারণ করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে নিম্ন আদালতের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি…
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ঢাকা মেট্রোরেল। রমজানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সূচি নির্ধারণ করা হয়েছে। তবে যাত্রীদের জন্য ইফতারসংক্রান্ত একটি বিশেষ সুবিধাও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন সময়সূচি কার্যকর থাকবে। ইফতারে পানির বোতল বহনের অনুমতি স্বাভাবিক সময়ে মেট্রোরেলে কোনো ধরনের খাবার বা পানীয় বহনের অনুমতি না থাকলেও রমজান উপলক্ষে যাত্রীরা ইফতারের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে নিতে পারবেন। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, সেটি উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে। একটি বড় পরিবর্তন এসেছে—এক ধরনের বিপ্লব, বিদ্রোহ ও গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তে সব স্বাভাবিক হয়ে যাবে এমন ধারণা রাখা ঠিক নয়।’ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা এক-দেড় বছর পার হয়েছি অন্তর্বর্তী সরকারের অধীনে। তারা নির্বাচন করিয়ে দিয়েছে, যার মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এটা একটি বড় অর্জন।’ সরকারের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিয়েই এসেছি-দেশকে এগিয়ে…
প্রধানমন্ত্রী তারেক রহমান রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই ১৮০ দিনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে, যা শিগগিরই জনগণের সঙ্গে শেয়ার করা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, যেন জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি বিভাগ কার্যকরভাবে কাজ করতে পারে। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্ত ও দৃশ্যমান কর্মকাণ্ড নিশ্চিত করতে,…
রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছাতে সরকার উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। রপ্তানির নিম্নগতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের রপ্তানি কাঠামো এখনো অত্যন্ত সংকীর্ণ এবং প্রায় ৮৫ শতাংশ রপ্তানি একটি পণ্যের ওপর নির্ভরশীল। এ অবস্থা…
পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি হতে হবে সবার জন্য সমান সুযোগভিত্তিক। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ পায় এবং এর সুফল সবার কাছে পৌঁছায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা সন্তোষজনক নয়। সেগুলো পুনরুদ্ধার করে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো হবে। ‘প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ছাড়া বড় কোনো কর্মসূচি সফল হবে না,’ বলেন তিনি। অর্থনীতিকে ‘গণতান্ত্রিক’ করার প্রয়োজনীয়তার কথা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম