Author: admin

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জন করে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। তিনি বলেন, পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে চাই। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে জনগণের চাওয়া অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার অগ্রাধিকারে থাকবে।’…

Read More

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মন্ত্রিসভার প্রথম বৈঠকে আগামী ছয় মাসে প্রতিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাজের অগ্রগতি মূল্যায়ন করার সিদ্ধান্ত দিয়েছেন। কোনো গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট মন্ত্রীর দায়িত্ব পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ে। এতে অংশ নেন ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ উপদেষ্টা। বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে সততার সঙ্গে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়কে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এই পরিকল্পনায় বিএনপির নির্বাচনি ইশতেহারকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে প্রতিটি কর্মপরিকল্পনা আলোচনা করে সরকারের রূপরেখা চূড়ান্ত করা হবে। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে…

Read More

যুক্তরাজ্যের পুলিশ সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু আলবার্টকে গ্রেপ্তার করেছে। সরকারি পদে অসদাচরণের অভিযোগের ভিত্তিতে নরফোক শহর থেকে তাকে আটক করা হয়। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের টেমস ভ্যালি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নীতিমালার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি। তবে বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিশ সাবেক যুবরাজকে গ্রেপ্তার করেছে। রাজকীয় স্যান্ডরিংহাম এস্টেটে তাঁকে গাড়িতে তুলতে দেখা গেছে। বৃহস্পতিবার অ্যান্ড্রু ৬৬তম জন্মদিন পালন করছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত ফাইলে একাধিকবার অ্যান্ড্রুর নাম উল্লেখ রয়েছে। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে, অ্যান্ড্রু পৃথকভাবে মেঝেতে শুয়ে থাকা চার নারীর ওপর হাঁটু…

Read More

গাজীপুরে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন রেলওয়ে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) হাবীব। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা কেটে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে মোবাইল ফোনে কথা বলার সময় হাঁটতে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী জানান, দুর্ঘটনার পর প্রথমে তাকে শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহত এসআই হাবীবের অবস্থা গুরুতর এবং তাকে…

Read More

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি দেখা গেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডে, যা আগের কার্যদিবসের তুলনায় ৮ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান (৪ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি), আর তৃতীয় স্থানে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি (০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি) অবস্থান করেছে। এ ছাড়াও শীর্ষ দশে রয়েছে এপেক্স স্পিনিং ও নিটিং মিলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ…

Read More

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তিনি এই অভিনন্দন জানান। বিএনপি মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মার্কিন জনগণের পক্ষ থেকে আমি আপনার এই ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।’ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে ট্রাম্প উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেখানে শক্তিশালী…

Read More

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আল্লাহ আপনাকে ও আমাদের সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমিন।’ এর আগে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন…

Read More

ঈদের আগে চলতি রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে এবং কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত পরিবার এ সুবিধা পাবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচিটি মূলত সার্বজনীন হবে। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হয়েছে, যা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এর আওতায় আনার প্রক্রিয়া…

Read More

ম্যাঙ্গো ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের ব্র্যান্ড আইপ্রো মোবাইল-এর জন্য টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) পদে জনবল নিয়োগ দিচ্ছে। পদের নাম:টেরিটোরি সেলস ম্যানেজার (টিএসএম) কর্মস্থল:সিলেটময়মনসিংহটাঙ্গাইল দায়িত্বসমূহ:নির্ধারিত এলাকায় বিক্রয় কার্যক্রম পরিচালনা ও তদারকি। ডিলার ও রিটেইলার নেটওয়ার্ক উন্নয়নবিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করা।সেলস টিম পরিচালনা ও মনিটরিং।বাজার বিশ্লেষণ ও প্রতিযোগী কার্যক্রম পর্যবেক্ষণ। যোগ্যতা ও অভিজ্ঞতা:ফিচার ফোন/মোবাইল সেলসে অভিজ্ঞতাসংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতাশক্তিশালী মার্কেট রিলেশনশিপ ও নেগোশিয়েশন দক্ষতাটিম লিড করার সক্ষমতা বেতন ও সুবিধা:প্রতিযোগিতামূলক বেতনআকর্ষণীয় সেলস ইনসেনটিভটিএ/ডিএ ও অন্যান্য সুযোগ-সুবিধা আবেদন প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে: mangointernationaltdl@gmail.comওয়েবসাইট: www.mango-int.comমোবাইল: +88 01550076663 আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো ম্যাংগোটিভি /আরএইচ

Read More

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) উদ্বোধন করা পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণ সরাসরি সরকারি নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়নমূলক কার্যক্রম, গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির খবর জানতে পারবেন। উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। পেজের ভিজ্যুয়াল ও কার্যক্রম পেজটির প্রোফাইল ফটোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রয়েছে। কভার ফটোর বাম পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, মাঝখানে প্রধানমন্ত্রীর সরকারি লোগো ও ‘প্রধানমন্ত্রী’ লেখা এবং…

Read More