Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
রাজধানীর বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘হানিট্র্যাপ’ চক্রের দুই নারীসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদসম্মেলনে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামি এ তথ্য নিশ্চিত করেন। ডিসি মল্লিক আহসান উদ্দীন সামি জানান, গ্রেপ্তাররা হলেন তুলিয়া আক্তার ওরফে সুমি, দুলালী ওরফে মীম, মো. ওমর ফারুক, মো. শফিকুল ইসলাম শান্ত, সজল তালুকদার, ইয়াছিন, মো. নাছির খান, সাদ্দাম, মেহেদী হাসান শাহরিয়া, আজিজুল হাকিম টুটুল, মো. কামরুল ইসলাম ও মো. রাব্বি। পুলিশ জানিয়েছে, চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি করে টার্গেট ব্যক্তিদের ফাঁদে ফেলত এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।…
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মোদী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেরিত অভিনন্দন বার্তায় বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন। এইবিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত। সংযোগ,…
মির্জা আব্বাসসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহানা আসিফ আসাদ। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই এ উপদেষ্টা নিয়োগকে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে দেখা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীরসমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এতে জায়গা হয়েছে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত অনেকেরই। তবে নতুন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদের জায়গা না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এসব নেতার মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির…
নতুন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীহচ্ছেন তিনজন। তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৪৯ জন শপথের জন্য ডাক পেয়েছেন। এর মধ্যে সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ কোটায় অন্তর্ভুক্ত হচ্ছেন তিনজন। যারা টেকনোক্র্যাট কোটায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ড. খলিলুর রহমান এবং হাজি আমিনুর রশীদ ইয়াছিন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় থাকছেন আমিনুল হক। ড. খলিলুর রহমান ড. খলিলুর রহমান একজন অভিজ্ঞ কূটনীতিক ও আমলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের Tufts University ও Harvard University থেকে আইন, কূটনীতি ও অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে…
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন ডা. শফিকুররহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির। আর বিরোধী দলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত বিরোধী দলীয় সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদসদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সংসদে বিরোধী দলের নেতৃত্ব কাঠামো নির্ধারণের মধ্য দিয়ে সংসদীয়…
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মঙ্গলবার (১৭ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠকরান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেনমন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।এর আগে সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরাতারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে সরকারপ্রধান হলেন তারেক রহমান। তার বাবা জিয়াউর রহমান স্বাধীনতা-উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার হত্যাকাণ্ডের পর রাজনীতিতে সক্রিয়হন তার মা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর সরকার গঠন করেছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলেজাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান মো.সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীশপথ গ্রহণ করেছেন। পূর্ণমন্ত্রীদের দায়িত্ব বণ্টন মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয় সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ জেড এম জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয় খলিলুর…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে জয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সকালেই শপথ গ্রহণ করেছেন। বিকেলে নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যেই শপথগ্রহণের জন্য ডাক পাঠানো শুরু করেছে। শপথের জন্য ডাক পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আব্দুল আউয়াল মিন্টু। চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবং প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নুর, মীর শাহে আলম (বগুড়া-২), শরীফুল আলম (কিশোরগঞ্জ–৬), এম. রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর–১) ও সাবেক ফুটবলার আমিনুল হক (ঢাকা-১৬) রয়েছেন। অন্য…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম