Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন। পূর্বঘোষিত এ কর্মসূচিতে তার সঙ্গে অংশ নেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীনসহ মিরপুর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জামায়াত আমির বলেন, ‘আপনারা জানেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের…
স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। তিনি বলেছেন, “এখানে কোনো দুর্নীতি হতে পারবে না। কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরাও কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না, ইনশাআল্লাহ।” বুধবার দুপুরে মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। একইদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত-ও মন্ত্রণালয়ে যোগ দেন। দুপুর ১টা ৪০ মিনিটে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,…
নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। বিসিএমআইএর নেতারা বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, দূরদর্শী নীতি ও অর্থনৈতিক উন্নয়নে দৃঢ় অঙ্গীকার দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। বিশেষ করে দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সংগঠনটির মতে, পুঁজিবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি,…
শিক্ষাখাতকে স্থিতিশীল ও গতিশীল করতে শুধু ছোটখাটো পরিবর্তন নয়, বড় ধরনের অগ্রগতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এডুকেশন সেক্টরে এখন শুধু জাম্প না, অনেক বড় বড় জাম্প দিতে হবে। সেভাবেই কাজ করবো।’ তিনি উল্লেখ করেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হয়েছিল এবং সেসব অনিয়মের পুনরাবৃত্তি হবে না বলে তিনি বিশ্বাস করেন। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন,…
রাষ্ট্রীয় প্রটোকল ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সাভারের উদ্দেশে রওনা হয়ে পৌনে ১১টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান তিনি। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন করেন। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বেলা সাড়ে ১১টায় তিনি সাভার…
দীর্ঘ ১৮ মাসের কার্যক্রম শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের অফিসিয়াল পেজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পেজটি চালু করা হয়েছিল। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৪ লাখের বেশি। বিদায়ী বার্তায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাসে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ। সমর্থন, সহযোগিতা ও সমালোচনা এই যাত্রাকে আরও সমৃদ্ধ…
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন ছুটি থাকবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হবে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি…
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। ম্যাংগোটিভি /আরএইচ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগ থেকে পাঁচজন প্রতিনিধি স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়রি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি পানিসম্পদ, বাণিজ্য ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জহির উদ্দিন স্বপন পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বরিশাল-৪…
আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে মুসলমানরা তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সাহরি খেয়ে রোজা পালন শুরু করবেন। যদি আগামীকাল চাঁদ দেখা না যায়, তবে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে রমজান মাসের প্রথম রোজা হবে শুক্রবার থেকে। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় রোজা শুরুর সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। ম্যাংগোটিভি /আরএইচ
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম