বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বিলাসী ফার্মেসির স্বত্বাধিকারী মারুফ ওরফে বাবু।
বুধবার (২৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মারুফ ওরফে বাবু জামায়াতের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ
