Author: admin

দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নিয়েছে নবগঠিত সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ প্রেক্ষিতে তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি। আগামী সপ্তাহে কমিশনের সভায় বসে নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৭ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে বিদায় নেয় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।…

Read More

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে আগামী ১৫ দিনের মধ্যে যেকোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণবিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে। জরুরি ভিত্তিতে যেসব নদী ও খাল খনন প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে কৃতিসন্তান আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। ১৯৭৫ সালের ১৫ মে…

Read More

রাজধানীতে রমজানের বাজার মনিটরিং করতে গিয়ে ‘মব’ পরিস্থিতির মুখে পড়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল। অভিযানকালে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ দিনের ব্যবধানে ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ী ক্রয়মূল্য বৃদ্ধির কথা জানান। তবে পণ্য ক্রয়ের ক্যাশ মেমো চাইলে তা দেখাতে ব্যর্থ হন তিনি। এ প্রেক্ষাপটে মেসার্স…

Read More

প্রথমবারের মতো এএফসি ওয়েনস এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের দল। আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ এই আসর। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো এশিয়ার সেরা মঞ্চে লড়াই করতে যাচ্ছে নারী দল। অভিজ্ঞতা ও অর্জনের বিচারে বাংলাদেশের সঙ্গে এশিয়ার শক্তিধর দলগুলোর পার্থক্য স্পষ্ট। তবুও আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার শিষ্যদের নিয়ে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। ৩ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে আসতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না এলে ‘খারাপ কিছু’ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি। এর জবাবে কড়া অবস্থান নিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, ইরানে কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। তবে ইরান যুদ্ধ চায় না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। হামলা হলে তার পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্যা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলমান থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান প্রসিকিউশন টিম থাকুক বা না থাকুক, বিচারকাজ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও বিচারকাজ চলমান রাখার বিষয়ে ‘ইঙ্গিত’ দেওয়া হয়েছে। সাংবাদিকরা জানতে চান-নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছেছে কি না। জবাবে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আইন তার নিজস্ব গতিতে…

Read More

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহন–সংশ্লিষ্ট সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করে, সেটিকে তিনি চাঁদা হিসেবে দেখেন না। তবে কাউকে বাধ্য করে টাকা নেওয়া হলে সেটিই প্রকৃত চাঁদা হিসেবে গণ্য হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের ক্ষেত্রে যে অর্থ নেওয়ার বিষয়টি চাঁদা হিসেবে আলোচনা হয়, তা সবসময় চাঁদা নয়। মালিক সমিতি ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত নিয়মের মতো। তবে কেউ স্বেচ্ছায় না দিয়ে বাধ্য হলে…

Read More

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান-কে বহনকারী গাড়িবহর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি। তবে গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভিআইপি প্রোটোকল চলাকালে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরে ঢুকে পড়ে। এতে সংঘর্ষের ঘটনা…

Read More

দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিবকে সদস্য করা হয়েছে। কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের জন্য উপযুক্ত নকশা (ডিজাইন) প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করবে। প্রাথমিকভাবে দেশের আটটি…

Read More