Author: admin

লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে যেসব কোম্পানিকে পুঁজিবাজারে আনার বিষয়ে আলোচনা হবে, সেগুলো হলো-কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি। জানা গেছে,…

Read More

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার নৃত্যশৈলী দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘আজ কি রাত’ গানে নাচ পরিবেশন করে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি করেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে পারফর্ম করার জন্য তামান্না ভাটিয়া পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ৬ কোটি রুপি। সে হিসাবে প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১ কোটি রুপি, যা নিয়ে ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে তামান্নাকে সামনে থেকে দেখার জন্য দর্শকরা আগেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন। মঞ্চে উঠতেই দর্শকরা নাম ধরে চিৎকার, করতালি…

Read More

যশোরে পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ নেওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী মো. নুরুন্নবী যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছরের ২৩ আগস্ট তার স্ত্রী মারা যান। এরপর পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম তার কাছে এক…

Read More

দেশের ৬৪ জেলার মধ্যে ৩৫টিতেই নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটি বলছে, ভাইরাসটির বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনকভাবে পরিবর্তিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আইইডিসিআরের মিলনায়তনে ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মতবিনিময়’ শীর্ষক সভায় উপস্থাপিত এক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা। প্রবন্ধে জানানো হয়, ২০২৫ সালে নওগাঁ, ভোলা, রাজবাড়ী ও নীলফামারী—এই চার জেলায় চারজন নিপাহ আক্রান্ত রোগী শনাক্ত হন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করেন। ফলে ওই বছরে নিপাহ ভাইরাসে মৃত্যুহার ছিল শতভাগ। এদের মধ্যে নওগাঁর ৮ বছরের এক শিশুর ঘটনা…

Read More

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে বোঝাতে সক্ষম হবে। বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না। আমরা…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানই আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বা মশাল বাহক। তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন, তা দীর্ঘদিন বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, তারেক রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামীদিনের গণতন্ত্রের নেতৃত্ব তাঁর হাতেই। এ জন্য নিজেদের মানদণ্ড উঁচু রাখতে হবে এবং জাতিকে শৃঙ্খলিত করতে হবে। খালেদা জিয়ার…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। মোট সাত দিনব্যাপী এই মোতায়েন কার্যক্রম চলবে। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনের দিনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৮ ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এই সংখ্যা থাকবে ১৭ থেকে ১৮ জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন আইনশৃঙ্খলা…

Read More

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতেই যেতে হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো ইমেইলের প্রেক্ষিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে।’ সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত…

Read More

চার দিনের সফরে আগামী ১১ জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সূত্রে জানানো হয়েছে, এই সফর মূলত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় আবেদনও করেছে বিএনপি। দলীয় সূত্রে প্রাপ্ত সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, ১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে যাত্রা শুরু করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি তিনি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাবেন…

Read More

পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য আকর্ষণীয় ফ্যামিলি প্যাক চালু করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। প্রিপেইড গ্রাহকরাও প্রাইমে মাইগ্রেশন করে এই প্যাকটি কিনতে পারবেন। গ্রাহকরা গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক কিনে পরিবারের দুই থেকে পাঁচজন সদস্যের সঙ্গে ইন্টারনেট ও মিনিটসহ আরও নানা সুবিধা শেয়ার করতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, পরিবারের একজন সদস্য আলাদাভাবে অন্যদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট ও মিনিট প্যাক কিনে থাকেন। নতুন ফ্যামিলি প্যাকের মাধ্যমে গ্রামীণফোন এই কাজটিকে আরও সহজ করেছে। একাধিক প্যাক কেনার ঝামেলা দূর করে একটি মাত্র ফ্যামিলি প্যাকের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে নির্বিঘ্নে সংযুক্ত থাকার সুযোগ দিচ্ছে কোম্পানিটি। গ্রাহকরা মাইজিপি…

Read More