Author: admin

জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নৌ সদর দপ্তরে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে অপেক্ষমাণ শিশুদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী গুলশান এলাকায় যান। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু সংক্রান্ত গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১০ মার্চ বগুড়ায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে সারাদেশের ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নারীদের স্বাবলম্বী করতে প্রতি ফ্যামিলি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে। এদিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিএনপির…

Read More

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থা ও ইকোসিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে নতুন গণমাধ্যমের বাস্তবতায় খাপ খাওয়াতে হবে। তিনি উল্লেখ করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রসার ছিল না। বর্তমানে এ খাতের ব্যাপক বিস্তার ঘটলেও প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সমন্বয় পুরোপুরি…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই এ কম্পন টের পান রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি ধরনের। অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটি প্রায় ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অন্যদিকে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি…

Read More

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি-২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান। পুলিশ জানায়, স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী হঠাৎ একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন। মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এসময় সাতজন নারীকে আটক করা…

Read More

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিন ইস্যুতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)–এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দা–য় ওআইসি সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র বিজয়ে শুভেচ্ছা জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ও…

Read More

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), একই এলাকার এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০) ও গাফ্ফার (৩৪)। অভিযোগ রয়েছে, ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ দিন আগে নূরা নামে এক ব্যক্তির নেতৃত্বে ৫–৬…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে সহকর্মীর পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে নৃশংসভাবে সজিব শরীফ (১৫) নামে এক কিশোর শ্রমিককে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত ‘আকিজ-বশির জনতা জুট মিলে’ এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজিব শরীফ পার্শ্ববর্তী দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করত। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের…

Read More

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুই লেফটেন্যান্ট জেনারেলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত অফিসিয়াল আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববারও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আটটি পদে রদবদল করা হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফার বড় রদবদল। রদবদলে যারা যে দায়িত্ব পেলেন: আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর…

Read More

নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে চাকরিতে…

Read More