Author: admin

কবি মোহন রায়হানকে সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ওঠা সমালোচনার পরিপ্রেক্ষিতে পুরস্কার প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। অভিযোগ পর্যালোচনার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মোহন রায়হানকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক তুলে দেওয়া হবে। সংস্কৃতি মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।…

Read More

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা…

Read More

বিনামূল্যে দেশের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। এ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৮ বিভাগের যে ৪৮ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন- ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট,…

Read More

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন রাশমিকা। দীর্ঘ সাত বছরের প্রেমের পর বিজয়কে নিজের ‘স্বামী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক মাধ্যমে রাশমিকা লেখেন, ‘মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসা কেমন তা শিখিয়েছে। আমাকে দেখিয়েছে কীভাবে শান্তিতে থাকা যায়। সে আমাকে প্রতিদিন বড় স্বপ্ন দেখতে এবং নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে সাহস জুগিয়েছে। আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম।’ তিনি আরও লেখেন, ‘এই মানুষটি আমাকে কখনও এমনভাবে নাচতে বাধা দেয়নি যেন কেউ দেখছেই না। সে…

Read More

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নানা ত্রুটি থাকা সত্ত্বেও বুকে কষ্ট রেখে তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার চর্চা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারের অনুগত বিরোধী দল হবো না। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকারের সব ধরনের অন্যায় ও অপকর্ম তুলে ধরবো এবং প্রয়োজন হলে তীব্র প্রতিবাদ জানাবো।…

Read More

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগানকে ধারণ করে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উদ্যোগে একই বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ভূমিকা রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে এনসিপি। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় দলটি। এতে দলটির আহ্বায়ক…

Read More

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমার তুলনায় তিনগুণের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজার মূলধন ৮ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়ল। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৪টির দাম বেড়েছে, ৮৩টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ মোট লেনদেন হওয়া প্রতিষ্ঠানের ৭০ দশমিক ৪৪ শতাংশের দাম বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১০…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র)-এ আয়োজিত এ ইফতার মাহফিলে তিনি অংশ নেবেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরে বিকেলে জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার…

Read More

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে বক্তব্যে এ নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয়সংক্রান্ত আইনকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান। তিনি অভিযোগ করেন, নতুন আইনটি ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে, যার মধ্যে আল-কুদস…

Read More

দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন ও কার্যকর করতে কাজ করছে নতুন সরকার-এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল-এমন অভিযোগ রয়েছে। নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হলো সেগুলোকে পুনরায় কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা দেখিয়েছে, তার প্রতিদান দিতে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার করেন মন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি…

Read More