Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। গত ২ মার্চ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও একই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে গমনের মতো কর্মসূচিতে যুক্ত থাকায় নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এতে জনসাধারণ ও অন্যান্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ব্যাহত হয়, যা নাগরিক সেবা,…
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে। হামলার প্রেক্ষাপটে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি নিরাপত্তা ঝুঁকির কারণে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ শিল্প এলাকায় অবস্থিত বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনাগুলোর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। বিশ্বের প্রায় ২০ শতাংশ এলএনজি রপ্তানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যার বড় অংশ কাতার থেকে যায়। তবে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব…
দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দিল্লি হয়ে তিনি ঢাকায় আসেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। কূটনৈতিক সূত্র জানায়, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও সাম্প্রতিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়টি ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সংশ্লিষ্টরা জানান, এ সফরে রাজনৈতিক বোঝাপড়া জোরদার, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক পরিস্থিতি-বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যু—আলোচনায় গুরুত্ব পাবে। সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু…
ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় জানিয়েছেন, সম্মান ফেরত না দেওয়া পর্যন্ত তিনি আর ক্রিকেটে ফিরবেন না। মঙ্গলবার (৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের দিন উপস্থিত ছিলেন বিজয়। সতীর্থদের খেলা দেখলেও নিজের না খেলতে পারার আক্ষেপ লুকাতে পারেননি তিনি। স্টেডিয়াম ছাড়ার আগে স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে নির্দোষ ঘোষণা না করা পর্যন্ত মাঠে ফিরবেন না। ২০২৫ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি নেতৃত্বও দেন তিনি। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আসর শেষে কয়েকজন…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক। এ সময় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ঢাকা, সবুজায়ন ও মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার ওপর জোর দিয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুরের প্রশাসক শওকত হোসেন সাক্ষাৎ করেছেন। বিষয়টি গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাক্ষাতের পর ঢাকার দুই মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, গত কয়েক মাসে যেভাবে রাজস্ব খাত থেকে কালেকশন আসার কথা সেইভাবে আসেনি। অন্যান্য বছরের তুলনায় এবছর কম…
বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চাপে রপ্তানি খাতে সৃষ্ট টানাপড়েনের প্রেক্ষিতে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩ মার্চ) ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি)-এর পরিচালক মো. বায়েজীদ সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি ধারাবাহিক নিম্নমুখী রপ্তানি, ক্রয়াদেশ পিছিয়ে যাওয়া ও তারল্য সংকটের কারণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সক্ষমতা হ্রাস পেয়েছে। উৎপাদন সক্ষমতা বজায় রেখে রপ্তানির ধারা অব্যাহত রাখতে এসব প্রতিষ্ঠানের জন্য অর্থায়ন সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা…
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে মঙ্গলবার দু’দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এটি এ ধরনের পঞ্চম আয়োজন। প্রশিক্ষণে সিএসই ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর ট্রেকধারী প্রতিনিধি এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএসইর মহাব্যবস্থাপক ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিএসইর মহাব্যবস্থাপক ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ মর্তুজা আলম, মহাব্যবস্থাপক ও ব্যবসা ও বাজার উন্নয়ন বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ সংক্রান্ত নিয়ন্ত্রক কাঠামো, ব্যবসায়িক দিক ও প্রযুক্তিগত বিষয় উপস্থাপন করেন মোহাম্মদ মর্তুজা…
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকা-বাংলা ফিক্সড ইনকাম ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিএসইসি’র ১০০১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ‘লংকা-বাংলা ফিক্সড ইনকাম ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকা-বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের…
গত চার দিনের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। রেড ক্রিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি কৌশলগত স্থানে এক হাজারের বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার অব্যাহত রাখায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে আকাশে যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পার্শ্ববর্তী কারাজ ও ইসফাহানেও সিরিজ হামলা…
শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেল ও রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আজ এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের জন্য নতুন ভাড়া কাঠামো কার্যকর করতে কিছুটা সময় লাগবে। সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ চলছে। মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বৃদ্ধির কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ ও স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ম্যাংগোটিভি…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম