Author: admin

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন এসপি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো-বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি এবং ডিএমপির উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার…

Read More

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নীতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরিত্যক্ত ভবনে স্বাস্থ্যকেন্দ্রবৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার…

Read More

নাগরিক সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় গতিশীলতা এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আইএফআইসি ব্যাংক পিএলসি ও কুমিল্লা সিটি কর্পোরেশন-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ) কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মোঃ ফরিদ আল মাহমুদ। কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। চুক্তির আওতায় কুমিল্লা জেলার নাগরিকরা এখন সিটি…

Read More

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের তালিকা করে শিগগিরই ঢাকা ও সারাদেশে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার ও দাগি অপরাধীদের তৎপরতা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে অভিযান শুরু হবে, তবে তা শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না। সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা পক্ষপাত ছাড়াই নির্মোহভাবে তালিকা তৈরি করা হবে। এরপর সমন্বিত পরিকল্পনায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে…

Read More

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা প্রয়োজনে সংযোজন–বিয়োজনের সুযোগ রয়েছে এবং সেগুলো কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক রয়েছে এবং প্রয়োজনে ধারা সংশোধনের সুযোগ রয়েছে। সম্প্রতি শুল্ক সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট অব যুক্তরাষ্ট্র একটি রায় দিয়েছে, যা নতুন পরিস্থিতি তৈরি করেছে। তবে এ বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সমাধানের পথ খোলা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু নন-ট্যারিফ বাধা রয়েছে, যা দূর করতে পারলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ার…

Read More

দুই বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার পর এখন তিনি জীবিকা নির্বাহের জন্য কাজ করছেন-এমন খবর সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে জায়েদ খানকে রাস্তার পাশে কাঠ সরাতে দেখা গেছে। ছবিতে তার মুখে পরিশ্রমের ছাপ স্পষ্ট। এটি নিয়ে অনেকেই দাবি করছেন, তিনি শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এ নিয়ে আপাতত কিছু বলতে চাই না। সবার জীবনে সব সময় এক রকম যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ধারণা করা হচ্ছে, ছবিটি তার কোনো কাজের অংশ বা প্রচারণামূলকভাবে ছড়ানো হয়েছে। এ…

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর ছেলে মোজতবা হোসেইনি খামেনি। ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যমগুলো ইরানের বিশেষজ্ঞ পরিষদের বরাত দিয়ে জানিয়েছে, মোজতবাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে নিজ বাসভবনে হামলায় নিহত হন ৩৬ বছর ধরে ইরান শাসন করা আলী খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। খামেনির আকস্মিক মৃত্যুর পর কোনো মনোনীত উত্তরসূরি না থাকায় তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব পালন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন বলে দলীয় সূত্রে জানা গেছে। শফিকুর রহমান ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

শিক্ষাকে যুগোপযোগী করতে চলমান পাঠ্যপুস্তক পরিমার্জন ও নতুন কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। পাঠ্যপুস্তক পরিমার্জন ও নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের দলমত বিবেচনা করা হবে না। উচ্চমানের বিশেষজ্ঞদের সমন্বয়ে এ কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা…

Read More

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ কার্যালয় পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্ধারিত সময় সকাল ৯টার আগেই উপস্থিত হলেও সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে কায়সার কামাল সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে পৌঁছান। সরেজমিনে দেখা যায়, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে উপস্থিত হলেও অফিসটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিলেন না। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হননি বলে জানা গেছে। বর্তমানে প্রতিমন্ত্রী কার্যালয়ে অবস্থান করছেন। এ ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে…

Read More