Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ম্যাংগোটিভি /আরএইচ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। ওইদিন যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষে রায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করেননি ট্রাইব্যুনাল। এর আগে গত ২১ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়ে ২৫ জানুয়ারি শেষ হয়। তিন কার্যদিবসে যুক্তিতর্কে…
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল সিরিজ ক্যাকটাস। সিরিজটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। টিজারে প্রীতম হাসানকে দেখা গেছে দক্ষ হ্যাকার চরিত্রে, যিনি কারাগার থেকে বের হয়েও বিশেষ পরিস্থিতিতে সাইবার জগতে সক্রিয় হন এবং রাষ্ট্রীয় সংকট মোকাবিলায় ভূমিকা রাখেন। তার চরিত্রের জার্নি ও রহস্যময় গল্প দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। অন্যদিকে মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। টিজারে তাকে অ্যাকশন লুকে দেখা গেছে, যা…
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী-বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম-কে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু-কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদ-কে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসান-কে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের…
প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে তারা নিজেদের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও কাজ করবেন। বুধবার (৪ মার্চ) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের সঙ্গে কৃষি মন্ত্রণালয়-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এখন থেকে তার দায়িত্বের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়-এর উপদেষ্টা হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপনটি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং এটি অবিলম্বে কার্যকর হবে। সরকারের দাবি, প্রশাসনিক ও নীতি বাস্তবায়নে আরও সমন্বয় আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ
পারমাণবিক আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এবার কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ বিমানঘাঁটি-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তথ্য নিশ্চিত করেছে। বুধবার (৪ মার্চ) দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও অপরটি ঘাঁটির ভেতরে আঘাত হানে। হামলার পর ঘাঁটিতে বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। আল-উদেইদ ঘাঁটিটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-এর সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র। এখান থেকে সিরিয়া, ইরাকসহ বিভিন্ন অঞ্চলে বিমান অভিযান পরিচালিত হয় এবং প্রায় ১০ হাজার…
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এ সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। ঘটনার পর তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা আসমা সাদিয়া রুনা ও হামলাকারী ফজলুর রহমানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.…
আন্তর্জাতিক সামরিক উত্তেজনার প্রভাবে দেশের পুঁজিবাজারে টানা অস্থিরতা দেখা যাচ্ছে। বিশেষ করে ইরানে হামলার পর বৈশ্বিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। ঈদ ঘনিয়ে আসায় কিছু বিনিয়োগকারীর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও বিক্রির চাপ বাড়িয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। বুধবার (৪ মার্চ) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুটা ছিল নিম্নমুখী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সামান্য পতনেই দিন শেষ হয়। প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩২৩ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ০…
দি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে আজ বুধবার (৪ মার্চ) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে রাজধানীর সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ৪০ তলা শান্তা পিনাকল ভবনে স্থানান্তর করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম, সিজিআইএ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। শান্তা হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এম. হাবিবুল বাসিত, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক এবং চিফ সেলস অফিসার মোহাম্মদ শিহাব আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের…
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন এসপি নিয়োগ পাওয়া জেলাগুলো হলো-বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার এসপি এবং ডিএমপির উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম