Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রযুক্তিপণ্য কেনায় ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের অনুমোদিত আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি ‘লেনোভো ঈদ ফেস্টিভাল’ শীর্ষক এ অফারের আওতায় নির্দিষ্ট মডেলের ল্যাপটপ, ডেস্কটপ ও এআইও পিসি ক্রয়ে আকর্ষণীয় শপিং গিফট ভাউচার দিচ্ছে। এই অফারের আওতাভুক্ত লেনোভোর ইন্টেল প্রসেসরসমৃদ্ধ ডিভাইস কিনলে ক্রেতারা বিভিন্ন পরিমাণের গিফট ভাউচার পাবেন। কোর আই থ্রি বা কোর থ্রি প্রসেসরযুক্ত মডেল ক্রয়ে থাকছে ৫০০ টাকা মূল্যের শপিং ভাউচার। এছাড়া কোর আই ফাইভ, কোর আই সেভেন / কোর ফাইভ, কোর সেভেন / কোর আল্ট্রা ফাইভ, কোর আল্ট্রা সেভেন প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যের ভাউচার সুবিধা। অন্যদিকে লেনোভোর জনপ্রিয়…
রাজধানীর তেজগাঁও ও সায়েন্স ল্যাব এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে। তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)। অন্যদিকে সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯) নিহত হন। প্রত্যক্ষদর্শী নাবিল জানান, রাত সাড়ে ১০টার দিকে হারুনুর রহমান স্ত্রী ও বোনকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই কার্যালয়ের সামনে ইউটার্নের আইল্যান্ডে ধাক্কা লাগলে সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের…
পাবনার ঈশ্বরদী উপজেলাতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের জন্য বরাদ্দ দেওয়া চার হাজার ৬২৫টি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দুই দলের নেতাদের মধ্যে এসব কার্ড ভাগ করে দেওয়া হয়। মেয়র বা কাউন্সিলর না থাকায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান। খোঁজ নিয়ে জানা যায়, চার হাজার ৬২৫টি কার্ডের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থদের জন্য ৬২৫টি কার্ড রেখে বাকি চার হাজার কার্ড বিএনপি…
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় দেশে নতুন পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এ বিষয়ে লিখিত নির্দেশনা শিগগিরই দেশের সব ফিলিং স্টেশনে পাঠানো হবে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। এতে দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে।…
দেশের শাসনব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং আমূল পরিবর্তন আনতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি নির্মূল করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কেবল কঠোর আইন প্রয়োগ নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলা সম্ভব বলে মন্তব্য…
সামনের স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি আরও বেশি জনসমর্থন আসবে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের জায়গায় শক্ত অবস্থান ধরে রাখতে হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি ‘জয় বাংলা’র বদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেও দেশের বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন প্রতিরোধে এনসিপি শক্ত…
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একঝাঁক ‘ধ্বংসাত্মক’ ও নতুন প্রজন্মের ড্রোন পাঠিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে এসব ঘাঁটিতে উপর্যুপরি আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টা পর্যন্ত হামলা অব্যাহত থাকতে পারে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের এই অভিযান কেবল কুয়েতেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এখন উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বেইলি রোডে বসবাসের স্মৃতি রোমন্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি রাজধানীর বেইলি রোড এলাকার ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ‘বিদায়, বেইলি রোড। তুমি আমার জীবনের এক রোমাঞ্চকর যাত্রার সাক্ষী হয়ে আছো।’ তিনি জানান, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় থাকতেন তিনি। যদিও সেখানে কোনো মন্ত্রী থাকতেন না; ভবনটিতে বিচারপতি ও নির্বাচন কমিশনাররা বসবাস করতেন। তিনি আরও উল্লেখ করেন, তার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ছিল ‘যমুনা’, যেখানে অবস্থান করতেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সরকারের…
দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে বাজার। এতে সপ্তাহ ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে মূলধন কমেছে ২ দশমিক ৮৪ শতাংশ।সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচকই নিম্নমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৫৯.৪৩ পয়েন্ট বা ৬.৪২ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১৫৭.৯৫ পয়েন্ট বা ৭.২৮ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৬৭.৪৭ পয়েন্ট বা ৬.০৪ শতাংশ।লেনদেনের পরিমাণেও মন্দা দেখা গেছে। সপ্তাহজুড়ে…
অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান জামায়াত আমির। ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি আরও লেখেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম