Author: admin

দেশের ব্যাংক খাতের ঋণের বড় অংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট ব্যাংক ঋণের প্রায় ৮৭ শতাংশই এই দুই বিভাগে বিতরণ করা হয়েছে। এর ফলে অন্যান্য বিভাগ তুলনামূলকভাবে ঋণ ও বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক ঋণের ৬৭ দশমিক ৩৪ শতাংশ ঢাকা বিভাগে এবং ১৯ দশমিক ৪০ শতাংশ চট্টগ্রাম বিভাগে বিতরণ করা হয়েছে। অর্থাৎ মোট ঋণের সিংহভাগই এ দুই বিভাগে কেন্দ্রীভূত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ…

Read More

রাজধানীর বাজারগুলোতে কিছু নিত্যপণ্যের দামে স্বস্তি মিললেও আবার কিছু পণ্যের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, লেবু ও শসার দাম কিছুটা কমলেও বেড়েছে ব্রয়লার মুরগি ও বিভিন্ন মসলার দাম। ঢাকার খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, মাছ, সবজি ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে কিছু পণ্যের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম…

Read More

ইরানে চালানো ইসরায়েল-মার্কিন যৌথ হামলার পর ‘এন্ড গেম’ নামের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়, কারণ ইরান ইতোমধ্যেই তার সামরিক সক্ষমতার প্রায় সবকিছু হারিয়ে ফেলেছে। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্থল অভিযান নিয়ে কথা বলা সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। হারানোর মতো আর কিছুই তাদের অবশিষ্ট নেই। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মার্কিন বা ইসরায়েলি বাহিনী যদি ইরানে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে…

Read More

রাজধানীর তুরাগে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে তুরাগের কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-পরিবারের প্রধান রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং আবুল কালাম রুবেল (৩৫)। এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান,…

Read More

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের’ আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে নেমেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘আমানতকারী’ ব্যানারে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের নেওয়া একটি অযৌক্তিক সিদ্ধান্তে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের অর্জিত মুনাফা কেটে নেওয়া হয়েছে। এর বদলে আমানতকারীদের মাত্র ৪ শতাংশ ‘অনুকম্পা’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাকে তারা অন্যায্য ও অমানবিক বলে অভিহিত করেছেন। আন্দোলনকারীরা জানান, গত দুই বছর ধরে তারা ব্যাংক থেকে তাদের মূলধন ও মুনাফার টাকা উত্তোলন করতে…

Read More

দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ৬০ হাজার পরীক্ষার্থী। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির এ ব্যাচে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। সেখান থেকে বাছাই করা আবেদনকারীদের নিয়ে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলা শহরে একযোগে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, যারা পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এবার…

Read More

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ-এর অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বীর শিক্ষিকা মাহেরীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা দুজনই মরণোত্তর এই সম্মাননায় ভূষিত হচ্ছেন। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে নিজের জীবনের…

Read More

দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এসব নির্দেশনার মধ্যে অফিসে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ ব্যবহারে সংযমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা সংবলিত চিঠি সব সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। তাই সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১১টি নির্দেশনা হলো— ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো…

Read More

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ও গণস্বাস্থ্য আন্দোলনের পথিকৃৎ ডা. জাফরুল্লাহ চৌধুরী-কে এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৩ সালের ১১ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশের চিকিৎসা ও জনস্বাস্থ্য আন্দোলনে…

Read More

ছোট পর্দা ও চলচ্চিত্রে কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন অভিনেতা শামীম হোসেন। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে কাজের অভাবে কঠিন সময় পার করছেন তিনি। এমনকি অর্থকষ্টে দিন কাটছে বলেও জানিয়েছেন এই অভিনেতা। শামীমের জীবনের শুরুটা ছিল সংগ্রামের। প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কুলিগিরি, রিকশা চালানোসহ নানা ধরনের কাজ করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ঢাকার বেইলি রোডে মহিলা সমিতি অফিসে পিয়নের চাকরি নেন। সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির আহ্বানে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান শামীম। এরপর ধীরে ধীরে নাটক ও চলচ্চিত্রে কাজ করতে থাকেন। এখন পর্যন্ত তিনি হাজারের বেশি…

Read More