Author: admin

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ১১ দিনে ঢাকা থেকে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১০ মার্চ পর্যন্ত এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। মঙ্গলবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট…

Read More

সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নির্বাচনের আগে সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটি দেশের প্রতিটি…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে তিনটি বিষয়কে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে-সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো ভিডিও বা জনসম্মুখে উপস্থিতি দেখা যায়নি, তার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং কয়েকটি নির্ধারিত কূটনৈতিক সফর স্থগিত করা হয়েছে। তাসনিম নিউজকে সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও তাদেরকে আইআরজিসি-সংশ্লিষ্ট হিসেবে…

Read More

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় প্রাথমিকভাবে ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের…

Read More

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি থেকে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন। জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে। ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইনের মাধ্যমে আমদানি হওয়ায় পরিবহন ব্যয় ও সময়-দুটিই কমবে। এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার আমীর…

Read More

স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানী এলাকার টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবে। সরকারের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। এর মধ্যে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন…

Read More

বেসরকারি খাতের চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। গত সপ্তাহে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকদের মাধ্যমে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছিল। তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবার এসব ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, স্বতন্ত্র পরিচালকদের বিরুদ্ধেও কিছু অভিযোগ ওঠায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদমর্যাদার চার কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে…

Read More

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে জয় পেয়েছে, তবে তা এখনও যথেষ্ট নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে কথা বলেন। সামরিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির অগ্রগতিতে মার্কিন বাহিনীর সক্ষমতায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তারা শত্রুর বিরুদ্ধে প্রযুক্তি ও সামরিক শক্তির বড় প্রদর্শন ঘটিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সামরিক অভিযান খুব বেশি দিন চলবে না। তবে এই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে না বলেও তিনি উল্লেখ…

Read More

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর বা বিক্রির অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত অর্থ প্রত্যাবাসনের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়-এমন সরকারি ও বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তরের অর্থ দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে অধিকাংশ সময় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হতো। ২০২০ সালে ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা…

Read More

রমজান মাসের পর সারাদেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করবে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধী আইনের বাইরে থাকবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার বিষয়ে তিনি বলেন, তাদের…

Read More