Author: admin

রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই ব্যক্তি বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির লক্ষ্যবস্তু হওয়া চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় বাসিন্দারা জানান, গুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রথমে বাড়িটির আশপাশে ঘোরাফেরা করে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারেক রহমান বলেন, আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, সেগুলোর মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭ হাজার নারীর কাছে…

Read More

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্র। কয়েক দশক ধরে নিখোঁজ থাকা অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত ছয়টি ঘটনায় দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে যায় এবং এখনো সেগুলোর অবস্থান জানা যায়নি। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের ঘটনাকে বলা হয় ‘ব্রোকেন অ্যারো’, অর্থাৎ দুর্ঘটনার কারণে পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঘটনা। সরকারি নথি অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩২টি এমন ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি পারমাণবিক ওয়ারহেড এখনো নিখোঁজ।…

Read More

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন এমডি নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাছির জামাল। মঙ্গলবার (১০ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবদুল্লাহর নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। বাছির জামালকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪’ অনুযায়ী মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক…

Read More

দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এই মহতী কর্মসূচির সূচনা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ১৬ মার্চের উদ্বোধনের পাশাপাশি দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। এটি পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০–৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে…

Read More

বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলছে, যা বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং থেকেই ভারতে সিনেমাটি প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনের হিসাব যুক্ত করলে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ২০ কোটি ৩২ লাখ রুপি। ইতোমধ্যে সিনেমাটির ২ লাখ ৫৯ হাজার ১১১টি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। সিনেমাটি একাধিক ভাষায় মুক্তি পেলেও সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি…

Read More

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। এ কারণে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে। তিনি দ্রুত নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর দেশের সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে…

Read More

গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ব্যবহারে নতুন প্রণোদনা ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। নতুন এই উদ্যোগের ফলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ অপারেটররা কম খরচে ব্যান্ডউইডথ ব্যবহারের সুযোগ পাবেন। মঙ্গলবার (১০ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট’ বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম প্যাকেজের আওতায় সি-মি-উই ফোর সাবমেরিন কেবল সিস্টেমের কক্সবাজার–সিঙ্গাপুর (টুয়াস) রুটে নতুন আইপিএলসি ক্যাপাসিটি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ বোনাস সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো প্রিপেইড গ্রাহক ২০০ গিগাবিট নতুন ক্যাপাসিটি কিনলে অতিরিক্ত ১০০ গিগাবিট ক্যাপাসিটি বিনামূল্যে পাবেন। একইভাবে ১০ গিগাবিট ক্যাপাসিটি কিনলে সমপরিমাণ আরও ১০ গিগাবিট…

Read More

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম বেপারী ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এ রিট দায়ের করেন। এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আবদুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহ করতে একাধিক সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল…

Read More