Author: admin

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে চাপা পড়ে তিন কিশোর নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) এবং খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ। কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে আসছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়।…

Read More

জ্বালানি তেলের সংকটের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আশঙ্কা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে আরও বলা হয়, বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক ও ব্যবহারকারী তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। এতে তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন। একই সঙ্গে পাম্পের কর্মীদের সঙ্গেও প্রায়ই বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি…

Read More

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর দখলমুক্ত জায়গাগুলো যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনোভাবেই অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ হওয়া স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। তিনি আরও জানান, পর্যায়ক্রমে নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, এর আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার (২২ মার্চ) ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ পরিস্থিতিতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইডিএফ জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশই আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইডিএফের মুখপাত্র নাদাভ শোশানি বলেন, “ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে প্রতিহত করার…

Read More

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, কুমিল্লার এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং ইতোমধ্যে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় বা বিদেশে পাঠানো হবে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারের জন্য মরদেহ বাড়িতে নেওয়ার খরচ হিসেবে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এ সময় তিনি…

Read More

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং শালিস মুক্ত রাখতে চাই। মানুষের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ রবিবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মাহবুব আনাম বলেন, নির্বাচনী ইসতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ফ্যামেলি কার্ড, খাল খনন কর্মসূচি, দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন এবং ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ মার্চ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে তাকে গুলি করতে দেখা যায়নি। রোববার (২২ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমার বিশেষ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হত্যাকাণ্ডের সময় তিনি বাংলাদেশে ছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, ‘হ্যাঁ, আমি তখন বাংলাদেশে ছিলাম।’ তবে তাকে গুলি করতে দেখা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে গুলি করতে দেখা যায়নি।’ গুলিটি কে করেছে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি জানি না।’ তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না হলে কেন ভারতে পালিয়ে গেছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো…

Read More

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র রমজানের এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর শনিবার সকালে দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এদিকে, ঈদের দিন দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা। ঈদুল ফিতরকে ঘিরে শহর ও গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাক পরে সবাই আজ আনন্দে মেতে উঠেছে। পরিবার-পরিজনের সঙ্গে চলছে ঈদের আনন্দ ভাগাভাগি। ঈদকে ঘিরে ঘরে…

Read More

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভয়াবহ রেল দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যান-মেহেদী হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের ডিজিএম সুবক্তগীন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে দুটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ভোরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি বাসটিকে…

Read More