Author: admin

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা…

Read More

দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। জনগণকে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা থাকলে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে। তাই প্রয়োজনের বাইরে তেল না নেওয়ার আহ্বান জানান তিনি। তেলের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন,…

Read More

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। ঈদের বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারের কার্যক্রম আগের নিয়ম অনুযায়ী শুরু হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, ছুটির পর প্রথম কর্মদিবসে গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম। তবে লেনদেন স্বাভাবিক রয়েছে। সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঈদের পর প্রথম দিনে গ্রাহক কম থাকলেও টাকা উত্তোলনের চেয়ে জমার প্রবণতা বেশি দেখা গেছে। রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তখন ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। এদিকে পুঁজিবাজারেও…

Read More

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে ফিরে গেছে। সোমবার (২৩ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী রণতরীটিকে সেখানে নোঙর করতে দেখেন। জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে একই ঘাঁটি থেকে জ্বালানি ও রসদ নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছিল রণতরীটি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিংকন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্র থেকে এই রণতরীর প্রত্যাহার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পেন ওয়াশিংটনের গ্লোবাল পলিসি প্রোগ্রামের পরিচালক ড্যানিয়েল স্নাইডারম্যান বলেন,…

Read More

‘এক-এগারো’ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ২০০৭ সালের ‘এক-এগারো’ পটপরিবর্তনের সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের…

Read More

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে। সোমবার (২৩ মার্চ) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর প্রণালিটি প্রায় অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণায়…

Read More

মোজতবা খামেনির অবস্থান ও পরিস্থিতি নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। তাকে খুঁজতে তৎপর রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত ৯ মার্চ মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। তবে ওই ঘটনার পর থেকে তাকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়, মোজতবা জীবিত আছেন-এমন কিছু প্রমাণ গোয়েন্দাদের হাতে থাকলেও তিনি বাস্তবে দায়িত্ব পালন করছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, মোজতবা সরাসরি কোনো নির্দেশ দিচ্ছেন-এমন প্রমাণ তাদের কাছে নেই। অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, বিষয়টি ‘অস্বাভাবিকের…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট ও প্যাড তৈরি করে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে ডিবি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। এতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭…

Read More

পবিত্র ঈদুল ফিতরের পরও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। সকালে স্টেশন ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের উপস্থিতি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নির্ধারিত সময়ের আগেই এসে ট্রেনের অপেক্ষা করছেন। ঈদের আগে টিকিট সংকট, অতিরিক্ত ভিড় ও সড়কপথে যানজটের আশঙ্কায় অনেকেই ঢাকা ছাড়তে পারেননি। ফলে ঈদের পর তারা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে কিংবা ভ্রমণে বের হচ্ছেন। নির্বিঘ্ন যাত্রার জন্য অনেকে রেলপথকেই বেছে নিয়েছেন। এদিন রাজশাহী, খুলনা, জামালপুর ও নীলফামারীসহ বিভিন্ন রুটের ট্রেনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে আসায় যাত্রীদের অপেক্ষাও বেড়েছে।…

Read More

মৌসুমের শুরুটা প্রত্যাশামতো না হলেও দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে মাদ্রিদ ডার্বিতেও জয় পেয়েছে দলটি। রোববার (২২ মার্চ) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ-কে ৩-২ গোলে হারায় রিয়াল। জোড়া গোল করে ম্যাচের নায়ক হন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের শুরুতে ভালো খেলেও প্রথমে পিছিয়ে পড়ে রিয়াল। ৩৩তম মিনিটে গোল করে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন আদেমোলা লুকম্যান। বিরতির পর ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস। তিন মিনিট পর দলকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে গোল করে ম্যাচে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। এরপর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয়…

Read More