Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালী এলাকায় দায়িত্বে থাকা ইরানের একজন শীর্ষ নৌ-কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানি নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর রাখার দায়িত্বে ছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান সরকার বা দেশটির প্রতিরক্ষা বাহিনী। একইভাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। যদি এ তথ্য সত্য হয়, তাহলে এটি হবে চলমান সংঘাতে ইরানের উচ্চপর্যায়ের…
দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার মাধ্যমে এর মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যে উদ্দেশ্যে গঠিত হয়, সেই লক্ষ্যই বাস্তবায়ন করতে চান তিনি, যাতে সবাই দেশের জন্য কাজ করতে পারে। এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল প্রায় ৯টা ৫৫ মিনিটে…
ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে মার্কাপুরম জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে গেলে বেশ কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৬টার দিকে একটি বেসরকারি ট্রাভেলসের বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের দিকে যাচ্ছিল। পথে রায়াবরম এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি লরির সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই বাসে আগুন ধরে যায়। মার্কাপুরমের উপপুলিশ সুপার নাগরাজু জানান, ঘটনাস্থলেই আটজন যাত্রী দগ্ধ হয়ে…
ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের হস্তান্তরের কার্যক্রম চলছে। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তিনি…
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের পত্নীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলনে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত…
দেশের বাজারে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের গত ২০ মার্চ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় কোম্পানির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ অংশীদারত্ব বাংলাদেশের অটোমোবাইল শিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে দেশীয় গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কোম্পানি কর্তৃপক্ষ জানায়, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এ অংশীদারত্ব রানার অটোমোবাইলসের ব্যবসা…
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় দেড় বছর আগে অনুসন্ধান শুরু করে। এর আগে ২০২৫ সালের ২২ মে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার…
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় নেতারাও শ্রদ্ধা নিবেদন…
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয়…
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে। জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম