Author: admin

ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নেগেভ মরুভূমিতে অবস্থিত এই স্থাপনাটিতে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে বলে জানা গেছে। শনিবার (২১ মার্চ) রাতভর চালানো হামলায় এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরান জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতেই দিমোনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইসরায়েল ওই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে একে যুক্তরাষ্ট্র-এর অভিযান বলে দাবি করেছে। এই হামলার পর দিমোনা শহরের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিকবার সাইরেন বাজার পরও কীভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন (২১ মার্চ) সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদুল ফিতরের জামাত শুরু হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ নেতাকর্মীর বিরুদ্ধে করা ‘শিশু জিহাদ হত্যা’ মামলায় চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সবাইকে অব্যাহতি দিয়েছেন আদালত। শুক্রবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা। অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, তদন্তে ভুক্তভোগীকে জীবিত অবস্থায় পাওয়া যায়। অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করে মামলাটি দায়ের করা হয়েছিল, যা পরে ‘তথ্যগত ভুলে’ ভরা বলে প্রমাণিত হয়। এ কারণে গত বছরের ১১ আগস্ট চূড়ান্ত…

Read More

ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) সারাদেশে কালবৈশাখীসহ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঈদের দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে, নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রাম…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার (২০ মার্চ) নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাসিন্দাসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। এই প্রত্যাশা করি। আজ শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর্থিক লেনদেনে প্রায় ২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় কোম্পানির এক পরিচালকসহ তিন কর্মকর্তাকে অর্থদণ্ড করা হয়েছে। বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেড-এর সঙ্গে প্রায় ২ কোটি টাকার রিলেটেড পার্টি লেনদেন করেছে, যা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এ ধরনের লেনদেন প্রকাশ বাধ্যতামূলক।এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে ৫ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা ইকবাল আহমেদকে ১ লাখ টাকা এবং কোম্পানি সচিব আবু জাফর আলীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।…

Read More

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। নেতানিয়াহু জানান, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘নির্মূল’ করা। পাশাপাশি, ইরানের জনগণ যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাও এ অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

Read More

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এসব দুর্ঘটনা ‘বিচ্ছিন্ন নয়’ দাবি করে দলটি বলছে, সাম্প্রতিক এসব দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দলের পক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২) নামে একজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন দৃশ্য সহ্য করা সত্যিই কঠিন। দলটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান…

Read More

রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না ইরান। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বুধবার বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।’ আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে সেখানে খেলতে রাজি নয় তেহরান। এ প্রেক্ষিতে ইরান ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়। বিষয়টি নিয়ে ফিফা জানিয়েছে, তারা সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী…

Read More