Author: admin

দেশের অন্যতম বৃহৎ সুপারশপ চেইন স্বপ্নের গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির ৪০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে এই ঘটনা ঘটে। হ্যাকাররা ডেটাবেজ ফিরিয়ে দিতে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। তবে কোনো ধরনের সমঝোতায় যায়নি স্বপ্ন কর্তৃপক্ষ এবং কোনো অর্থ পরিশোধও করা হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কেনাকাটার বিস্তারিত বিবরণও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং…

Read More

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৫) স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী জিহাদুল মোল্যা (২৯)। গুরুতর অবস্থায় তাকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে রাতে সুজাত নামে এক ট্রাকচালক তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। এ সময় তেল দেওয়া নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে…

Read More

ইরানের পানি সরবরাহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দফায় দফায় এসব হামলায় দেশটির একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা-র খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের হাফতগেল এলাকাসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল প্রায় ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র। চলমান সংঘাতে বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মধ্যে এই স্থাপনাটিকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী তেহরানের ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। একাধিক স্থানে হামলার ঘটনা ঘটলেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইরানের…

Read More

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে র‍্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জানা যায়, নিহত কিবরিয়া চিকিৎসা সরঞ্জাম কেনাবেচার সঙ্গেও যুক্ত ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন…

Read More

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভা সূত্রে জানা যায়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতেই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অনুমোদন অনুযায়ী, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড-এর কাছ থেকে ২ লাখ মেট্রিক টন…

Read More

ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে সৃষ্ট যুদ্ধাবস্থা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার ফলে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। তিনি উল্লেখ করেন, এই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি…

Read More

নতুন কুঁড়ি আসরের মত এবার খেলাধুলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ বিকেলে সাবেক ফুটবলারদের নিয়েঅনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে যখন সাবেক ফুটবলাররা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মাঠে প্রবেশ…

Read More

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মাথায় জনমতের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে আসে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচ দফা নির্দেশনার মধ্যে তৃতীয় নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনাটি আংশিক সংশোধন করা হয়েছে, তবে অন্যান্য নির্দেশনা বহাল রয়েছে। এর আগে বুধবার…

Read More

মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এ সময় আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে। এতে আন্দোলনে অংশ নেওয়া…

Read More

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কঠোর নজরদারির পরও তেল চুরি বন্ধ করা যাচ্ছে না। তিনি আক্ষেপ করে বলেন, পেট্রল পাম্প ও ডিপো পাহারা দেওয়ার পরও চুরি হচ্ছে, যা নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, বর্তমানে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক হারে বিক্রি বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল বিক্রি করতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।…

Read More