Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: admin
অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৬ দিনে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনির হোসেন চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব। তিনি জানান, গত ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫৩টি মামলা দায়েরের পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬…
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ইসলামি বক্তা ও সংসদ সদস্য মাওলানা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে আলোচনার সময় আমির হামজা…
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁঞা (জীবন)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক আশরাফুল ইসলাম এ বিষয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনাগমন নিষিদ্ধ করা প্রয়োজন। এর আগে, গত বছরের ১১ নভেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত তৌফিকা করিমের আয়কর নথি জব্দের নির্দেশ দেয়।…
গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (৩০ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, এবারের ঈদুল ফিতর উপলক্ষে ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে দেশের সড়ক-মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১,০৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক,…
সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে প্রাণবন্ত ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রোববার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ঈদুল ফিতর পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন। এতে দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এবং ইনভেস্টমেন্ট…
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের তীব্রতায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। আল জাজিরা-র খবরে বলা হয়েছে, সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। যা গত প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৯ মার্চ অল্প সময়ের জন্য তেলের দাম ১১৯ ডলার ছুঁয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে। তেলের দামের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও…
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র ২। সিজন ১-এর সাফল্যের ধারাবাহিকতায় নতুন রহস্য ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে হাজির হওয়া এই সিরিজটি ইতোমধ্যে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক ‘আত্মহত্যা’র ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘চক্র’ সিরিজের দ্বিতীয় কিস্তিতে আরও গভীর ও টানটান গল্প তুলে ধরা হয়েছে।ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে গত ২৬ মার্চ সিরিজটি মুক্তি পায় আইস্ক্রিন প্ল্যাটফর্মে। ভিকি জাহেদ পরিচালিত ৮ পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকদের ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে। মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই সিরিজটি ১০ লাখ মিনিটের বেশি দেখা হয়েছে…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী করা হয়েছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলি, সিলেট সিটি করপোরেশনে আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে মুরাদ মিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো…
প্রশাসনে আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন সচিবের প্রত্যাহার আদেশ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) এ বিষয়ে ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার যে আদেশ জারি করা হয়েছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন নিয়োগের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম পদোন্নতি পেয়ে…
দেশের অন্যতম বৃহৎ সুপারশপ চেইন স্বপ্নের গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির ৪০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় তিন মাস আগে এই ঘটনা ঘটে। হ্যাকাররা ডেটাবেজ ফিরিয়ে দিতে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করে। তবে কোনো ধরনের সমঝোতায় যায়নি স্বপ্ন কর্তৃপক্ষ এবং কোনো অর্থ পরিশোধও করা হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি কেনাকাটার বিস্তারিত বিবরণও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম