Author: admin

ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তেল আবিবে এই বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে যুদ্ধনীতি, অভ্যন্তরীণ সংকট ব্যবস্থাপনা এবং ৭ অক্টোবরের ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তোলেন। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু দেশের সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত করছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছেন। তিনি ৭ অক্টোবরের পরবর্তী ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অন্যদিকে সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছেন। আর বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স অভিযোগ করেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত…

Read More

দেশে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের তুলনায় সামান্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকার খুব সীমিত পরিসরে মূল্য সমন্বয় করেছে। রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে বাংলাদেশে আমদানি ব্যয়ও বেড়ে গেছে। এতে সরকারের ওপর প্রায় দুই বিলিয়ন ডলার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। মন্ত্রী আরও বলেন, ‘জনগণের কষ্টের কথা বিবেচনা করে সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে দাম বাড়ানো হয়েছে অত্যন্ত সীমিতভাবে।”…

Read More

আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। বিলকিস জাহান রিমি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তার নেতৃত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হচ্ছে। ম্যাংগোটিভি /আরএইচ

Read More

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির রাজধানী সানায় অবস্থিত হুথি প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি এ হুঁশিয়ারি দিয়েছেন। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি অব্যাহত রাখেন, তবে ইয়েমেন উপকূলে অবস্থিত এই কৌশলগত প্রণালি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে হুথিরা। হুসেইন আল-এজ্জি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, সানা যদি বাব আল-মান্দেব বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে তা পুনরায় চালু করা বিশ্ববাসীর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি না করে ইয়েমেনের জনগণের অধিকারকে…

Read More

দেশের বিভিন্ন ইসলামি ধারার ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এতে হাজারো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মানববন্ধনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক-এর চাকরিচ্যুত কর্মকর্তারাও অংশ নেন। আয়োজকদের অভিযোগ, প্রভাবশালী একটি গোষ্ঠীর কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শাস্তিমূলক বদলি, আইডি…

Read More

দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস অ্যাসোসিয়েশন (জেএসডিএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এ চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিবিনো এবং ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থা (এসআরও)-এর সঙ্গে এটিই ডিবিএর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সমঝোতা স্মারকের আওতায় উভয় সংগঠন সিকিউরিটিজ বাজার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে রয়েছে পুঁজিবাজার-সংক্রান্ত আইন ও বিধিবিধান বিনিময়, স্ব-নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা উন্নয়ন,…

Read More

ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আচরণের ঘটনা নতুন নয়। নিয়মিতভাবেই এমন ঘটনার শিকার হচ্ছেন বিশ্বের বিভিন্ন তারকা ফুটবলার। এবার সেই তালিকায় যুক্ত হলেন হামজা চৌধুরী। শনিবার (১৮ এপ্রিল) ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি মুখোমুখি হয় পোর্টসমাউথের। ইনজুরি কাটিয়ে ম্যাচের শুরুর একাদশে জায়গা করে নেন ২৮ বছর বয়সী হামজা। ম্যাচের ৭১ মিনিটে কোচ গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। এ সময় মাঠ ছাড়ার পথে গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য ছোড়া হয়। ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উল্টো বিপাকে পড়েন এই মিডফিল্ডার। রেফারিকে বিষয়টি বোঝানোর সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং হামজাকেই হলুদ কার্ড দেখানো হয়। এতে হতাশা…

Read More

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের আমলে পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। একই সঙ্গে ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময় স্থানীয়দের পক্ষ থেকে এ দাবি জানানো হলেও তা আলোর মুখ…

Read More

যুক্তরাষ্ট্র তাদের আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। মাত্র একদিনের জন্য উন্মুক্ত রাখার পর আবারও এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে তেহরান। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসলামিক রেভ্যুলেশন গার্ড জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আস্থার সংকট চরমে পৌঁছেছে। ফলে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সাময়িকভাবে প্রণালিটি উন্মুক্ত করার উদ্যোগ নেয় ইরান। তবে যুক্তরাষ্ট্র অবরোধ নীতি থেকে সরে না আসায় সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় তেহরান। আইআরজিসি তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এখন থেকে…

Read More

দেশে পেট্রল-অকটেন ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেলে বেড়েছে ১৫ টাকা, অকটেনে বেড়েছে ২০ টাকা, পেট্রলে বেড়েছে ১৯ টাকা এবং কেরোসিনে বেড়েছে ১৮ টাকা। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য পরিবর্তন করে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০…

Read More