Author: admin

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশে একযোগে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। মন্ত্রণালয় আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির আনুষ্ঠানিক…

Read More

দেশের বিনিয়োগ পরিবেশ আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)সহ ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থাকে বিলুপ্ত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে নতুন একটি দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিলুপ্ত হতে যাওয়া অন্যান্য সংস্থাগুলো হলো-বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’র আওতায় বিনিয়োগ সংক্রান্ত সব সেবা এক ছাতার নিচে আনা হবে। এতে কাগজভিত্তিক ফাইলিংয়ের…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে রওনা হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর পৌনে ১২টায় শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে…

Read More

ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। রোববার (১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। খবর আল-জাজিরার। পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে শান্তি আলোচনা এগিয়ে নিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা প্রতিনিধিদলে থাকছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি। এর আগে প্রথম দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন। তবে নতুন দফার বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, শনিবার হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।…

Read More

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের একাধিক শীর্ষ নেতা ও কর্মী ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন। পরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া আরও অনেকে এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে…

Read More

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত ও খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চালু হওয়া ‘ক্রীড়া কার্ড’ কর্মসূচির আওতায় নতুন করে আরও ১৭১ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দুই ধাপে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০০ জনে। রোববার (১৯ এপ্রিল) রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নতুন এই ক্রীড়াবিদদের হাতে কার্ড ও এক লাখ টাকা ভাতা তুলে দেন। নতুন অন্তর্ভুক্তদের মধ্যে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ৩৬ জন সদস্য রয়েছেন। পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় নারী হকি দলও এই ভাতার আওতায় এসেছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া তরুণ খেলোয়াড়দেরও মূল্যায়ন করা হয়েছে-যাদের মধ্যে…

Read More

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন-তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আইএমএফের বৈঠকের আগেই নেওয়া হয়েছে। তাই এ সিদ্ধান্তের সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশ অনেক দিন ধরে জনগণের স্বার্থ বিবেচনায় দাম বাড়ায়নি।’ অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন তেলের দাম সমন্বয় না করায় সরকারের তহবিলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘তেলের দাম না বাড়ালে সরকার কীভাবে অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে,…

Read More

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মঈনুদ্দিন চৌধুরী। জানা গেছে, তিনি করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। রোববার (১৯ এপ্রিল) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওসি দাউদ হোসেন বলেন, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাসায় থাকে ভুক্তভোগী কিশোর ও তার পরিবার। পাশের…

Read More

সচিব পদমর্যাদায় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ওয়াকফ প্রশাসক পদে তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী এ কর্মকর্তাদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব…

Read More

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিইআরসি। এতে বলা হয়, নতুন দাম রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে সর্বশেষ ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে উল্লেখযোগ্য হারে এলপিজির দাম বৃদ্ধি পেল। নতুন মূল্য অনুযায়ী এলপিজির অন্যান্য সিলিন্ডার ও ব্যবহারের ক্ষেত্রেও সমন্বিত হারে দাম পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ম্যাংগোটিভি /আরএইচ

Read More