Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর (১৯ ও ২১ বছর) একই ঘরে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে একই গ্রামের এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে আরেক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা করছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি বুধবার জানাজানি হলে…
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এ খুদে বার্তা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যেভাবে ফল দেখবেন ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা…
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এর আগে, একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা…
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের কিছু সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া জোড়াতালির খবর দিয়ে ও ভিডিও বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তিনি বলেন, বতর্মান সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাস। অথচ এ স্বল্প সময়ের মধ্যেই সরকারকে বিব্রত করতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। সরকারের এ পর্যন্ত গৃহীত সব কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এতে স্বাগত বক্তব্যে আতিকুর রহমান রুমন আরও বলেন, বর্তমান সরকার…
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। গত ১৪ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। পদের নামডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা২০০ জন। চাকরির ধরনবেসরকারি, ফুল টাইম; প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়); শিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। অভিজ্ঞতাপ্রযোজ্য নয়। বেতন ও অন্যান্য সুবিধাআলোচনা সাপেক্ষে বয়সসীমা১৮-৩৫ বছর। কর্মস্থলঢাকা (মিরপুর), সিলেট (সদর) ও টাঙ্গাইল জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।…
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, চলচ্চিত্র সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, একটি সময় সিনেমা যে বার্তা দিতো, তা আমরা হয়তো চোখ দিয়ে দেখতাম কিন্তু তা আমাদের হৃদয়ে গেঁথে যেত। প্রতিটি সিনেমায় নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা উচিত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা ছিল। তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে আগামীতে এমন…
ঢাকার ট্রাফিক জট নিরসন ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তিন প্রকল্পের মধ্যে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্প দুটির প্রথম সংশোধনীতে ব্যয় বেড়েছে ১ লাখ সাড়ে ১০ হাজার কোটি টাকা। আর নতুনভাবে যুক্ত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গঠিত এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। নতুন এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট গাবতলী…
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে সিএনজির যাত্রী মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল। স্থানীয়রা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জোরে ব্রেক করলে পেছনে থাকা সিএনজিটি সেটিতে ধাক্কা খেয়ে একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। এতে সিএনজিচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় চারজন আহত হন। তাদের মধ্যে যাত্রী মোহর…
মাঠ পর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সংশ্লিষ্ট অফিসগুলোতে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনাকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি জনসাধারণ…
বিস্কিট ও ব্রেডের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় গত শনিবার থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের ঘোষণা এবং উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভা শেষে ব্যবসায়ী নেতারা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম