Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের পরবর্তী দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের বিখ্যাত আলিয়াঞ্জ অ্যারেনায়। পরের বছর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের বার্সেলোনার পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভেন্যুগুলোর নাম ঘোষণা করেছে উয়েফা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় সর্বশেষ ২০২৫ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেই ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই। তিন বছর পর আবারও ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ফিরছে মিউনিখে। জার্মানির অন্যতম আধুনিক এই স্টেডিয়ামে ২০২৮ সালে ফের বসবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। তবে ২০২৯ সালের…
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর গ্রহণকেন্দ্রের ডিপোতে এসে পৌঁছেছে। পাইপলাইনের ৭২তম চালানের অংশ হিসেবে এসব ডিজেল আমদানি করা হয়েছে। পার্বতীপুর রেল ডিপোর পরিচালনা ব্যবস্থাপক মো. রবিউল জানান, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তা শেষ হয়। ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে ভারত থেকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালের মার্চে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত এর মাধ্যমে বাংলাদেশে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন…
সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া সচিব সভা শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্তত ৬১ জন সচিব অংশ নেন। সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব ওই প্রস্তাব গ্রহণ করেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে দুদককে বলা হয়েছে বলে সভায় অংশ নেওয়া এক সচিব জানিয়েছেন।…
ইতালিতে সাম্প্রতিক সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি বাঁধনের বাসায় গিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান বাঁধন। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বাঁধন লিখেছেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’ এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে…
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার গত সাত মাসে দেশে মানুষের অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করেছে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ পরবর্তী পুঞ্জীভূত জঞ্জাল একবারে রাতারাতি মূলোৎপাটন করা দুরূহ। তবে বাস্তবতা হচ্ছে, এই সাত মাসে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোথাও রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো গুম হয়নি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি কিংবা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। রাষ্ট্রীয় মদদে বিরোধী দলের ভিন্ন মত, পথ, ভিন্ন আদর্শ কিংবা রাজনৈতিক মূল্যবোধকে হরণ করা হয়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার…
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেল-সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এসব ঘটনা ঘটে। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। শব্দ শোনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে যেন হলে প্রবেশ করতে দেওয়া না হয়। কারা এ ঘটনা ঘটাতে পারে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি রাস্তার হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায়…
বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার কথা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি তিনি। বরং জানিয়েছেন, তিনি যে খাবার পছন্দ করেন, সেটিই বলেছেন। সম্প্রতি বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী। এ সময় এক সাক্ষাৎকারে বাংলাদেশের পছন্দের খাবার নিয়ে প্রশ্ন করা হলে পদ্মার ইলিশের পাশাপাশি গরুর মাংসের কথাও বলেন তিনি। বাংলাদেশে এলে ইলিশ খেতে ভালো লাগে জানিয়ে রাতে গরুর মাংস খাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন এই অভিনেতা। বিশ্বজিতের সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। তার ধর্মীয় পরিচয় টেনে গরুর মাংস খাওয়ার…
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ‘দৃঢ়’ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, খামিস মুশাইত, আবহা ও তাইফ শহরে হুথিদের হামলায় ১৩ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর নয়। তবে হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় জোটের যৌথ বাহিনী এসব হামলার জবাব দায়িত্বশীল ও কঠোরভাবে দেবে। ইয়েমেনে বাড়ছে বাস্তুচ্যুতি এদিকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।…
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যায়নি বাংলাদেশ দল। তখন সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে ছিলেন আসিফ নজরুল। বিশ্বকাপ না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি জাতীয় দল। এমনকি তখন ক্রীড়া মন্ত্রণালয় তথা আসিফ নজরুলের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল বিসিবি। এ নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন আসিফ নজরুল। ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?’ শিরোনামে লেখা তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি? ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী…
শেয়ারবাজারে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত এবং বাজার উন্নয়নে করণীয় নির্ধারণে দেশের শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পুঁজিবাজারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে অংশীজনদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা জানাই বৈঠকের মূল উদ্দেশ্য। যৌক্তিক ও গঠনমূলক পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী ডিএসইর বোর্ড ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, ডেরিভেটিভস…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম