Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ব্যয় সাশ্রয় এবং দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে সহজলভ্য পণ্য বিদেশ থেকে আমদানি না করার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন। সভায় একনেকের সম্মানী নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি দিনে কতটা মিটিং করি আপনারা জানেন? আমি কিন্তু কোনো সম্মানী নিই না। তাহলে আপনাদের কেন সম্মানী নিতে হবে?’ কাজের অংশ হিসেবেই এসব সভায় অংশ নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আপনাদের দায়িত্ব।’ এ…

Read More

নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। চিঠিতে তিনি বলেন, ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিধ্বংসী এ বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে নেপালের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে। চিঠিতে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্যও কৃতজ্ঞতা জানান…

Read More

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলেও জানান তিনি। বুধবার বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। বৈঠকে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহের কথা জানান আলেকজান্ডার খোজিন। একই সঙ্গে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। রাষ্ট্রদূত বলেন,…

Read More

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় এবার দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গ্রেপ্তার মো. খোকন ও রাজিব মাতুব্বরই ছিনতাই ও রনজিলার মৃত্যুর ঘটনায় জড়িত। ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে টান দেন বলে জানিয়েছে ডিবি। বুধবার (১৬ সেপ্টেম্বর) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে একই ঘটনায় ৩০ আগস্ট তিনজনকে গ্রেপ্তার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২)। তখন বাহিনীটি দাবি করেছিল, গ্রেপ্তার মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে…

Read More

পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর (১৯ ও ২১ বছর) একই ঘরে বসবাস ও স্বামী-স্ত্রীর মতো চলাফেরাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বাড়িতে একই গ্রামের এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে আরেক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রীর মতো একসঙ্গে বসবাস ও চলাফেরা করছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘরের মতো সাজসজ্জা করে রাতযাপন করেন। বিষয়টি বুধবার জানাজানি হলে…

Read More

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এ খুদে বার্তা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যেভাবে ফল দেখবেন ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা…

Read More

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এর আগে, একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা…

Read More

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের কিছু সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়া জোড়াতালির খবর দিয়ে ও ভিডিও বানিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তিনি বলেন, বতর্মান সরকারের দায়িত্ব পালনের মাত্র সাত মাস। অথচ এ স্বল্প সময়ের মধ্যেই সরকারকে বিব্রত করতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। সরকারের এ পর্যন্ত গৃহীত সব কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এতে স্বাগত বক্তব্যে আতিকুর রহমান রুমন আরও বলেন, বর্তমান সরকার…

Read More

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। গত ১৪ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। পদের নামডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা২০০ জন। চাকরির ধরনবেসরকারি, ফুল টাইম; প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়); শিক্ষাগত যোগ্যতাপ্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। অভিজ্ঞতাপ্রযোজ্য নয়। বেতন ও অন্যান্য সুবিধাআলোচনা সাপেক্ষে বয়সসীমা১৮-৩৫ বছর। কর্মস্থলঢাকা (মিরপুর), সিলেট (সদর) ও টাঙ্গাইল জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। আবেদন প্রক্রিয়াআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, চলচ্চিত্র সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, একটি সময় সিনেমা যে বার্তা দিতো, তা আমরা হয়তো চোখ দিয়ে দেখতাম কিন্তু তা আমাদের হৃদয়ে গেঁথে যেত। প্রতিটি সিনেমায় নিজস্ব চরিত্র ও স্পষ্ট বার্তা থাকা উচিত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অডিটোরিয়ামে ‘ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনসহ গুণী নির্মাতাদের প্রতিটি সিনেমায় সামাজিক ও মানবিক বার্তা ছিল। তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে আগামীতে এমন…

Read More