Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
খুলনা নগরীর রায়ের মহল এলাকায় সৈয়দ হুমায়ুন কবির নামে এক তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রায়ের মহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়ের মহল বড় মসজিদের পেছনে হুমায়ুন কবিরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। কিছুদিন আগে মোস্তফা মোড় এলাকার একটি শোরুম থেকে নিজের প্রতিষ্ঠানের জন্য বাকিতে ফ্রিজ কেনেন তিনি। ফ্রিজের দাম পরিশোধ নিয়ে দোকানির সঙ্গে তাঁর বিরোধ চলছিল। রোববার বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয়…
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিব করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে। রোববার (১ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। ম্যাংগোটিভি / আরএইচ
রাজধানীর লালবাগের শহিদনগর এলাকায় বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুরে শহিদনগরের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধারের প্রক্রিয়াসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। জানা গেছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাঁদের…
পোশাক খাতের চলমান অস্থিরতা নিরসনে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও শ্রম উপদেষ্টাসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে ডেকেছেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও গাজীপুরের অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাভারে অর্ধশতাধিক এবং গাজীপুরের কালিয়াকৈরে অন্তত ৩০টি কারখানা রয়েছে। সকালে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায়…
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে থেমে থেমে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং-সংলগ্ন লাঙ্গলমারা এবং দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্টের মনের চূড়া এলাকায় এ গোলাগুলি হয়। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাজেকের কলাবুনিয়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার…
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ হুমকির জবাবে সশস্ত্র বাহিনীকে যেকোনো আক্রমণের বিরুদ্ধে তাৎক্ষণিক ও ভৌগোলিক সীমারেখাহীন কঠোর পাল্টা আঘাত হানার নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। রোববার (১ নভেম্বর) দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর তিনি জানান, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো এখনো মার্কিন হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। ট্রাম্প বলেন, মাত্র ১০ মিনিটের মধ্যেই এই হামলা চালানো সম্ভব। এ বিষয়ে সুনির্দিষ্ট…
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। আজ রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদ্য সমাপ্ত অক্টোবরে মারা গেছেন ১৭৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১…
বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় কথিত বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, দিশা নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার রাতে উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশের সিসিটিভি ফুটেজে তাহসিফ, তাঁর বন্ধু দীপ এবং ওই তরুণীকে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা…
রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পর এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কাজ হবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তাঁরা সড়ক ছাড়ছিলেন না। পুলিশের কাছে মনে হয়েছে, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো…
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকালে বিক্ষোভ চলাকালে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ হয়। সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম