Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
রাজনীতিকে পেশা নয়, বরং কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা কোনোভাবেই ট্যাক্সমুক্ত গাড়ি নেবেন না। প্রয়োজনে রিকশায় চলবেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি স্বল্পমূল্যে এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাট গ্রহণ না করার ঘোষণাও দেন জামায়াত আমির। তিনি বলেন, যাদের সামর্থ্য আছে তারা পূর্ণ অর্থ পরিশোধ করেই…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়্যারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মধ্য দিয়ে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়্যারম্যান বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি জানানো…
দরোজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি সম্পন্ন হবে ভোট গ্রহণ। এর পরের ধাপেই আসবে সরকার গঠন।বিগত সরকারের আমলে নিষিদ্ধ থাকার পর এবারের নির্বাচনে এগারো দলীয় জোট গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রচার-প্রচারণায় বিএনপির চেয়ে পিছিয়ে নেই দলটি। এমনকি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের কথাও বলছেন জামায়াতের শীর্ষনেতারা। এ পরিস্থিতি জনমনে প্রশ্ন ওঠেছে, প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা বিএনপি কি পারবে এককভাবে সরকার গঠন করতে? নাকি হাঁটতে হবে কোয়ালিশন সরকার গঠনের পথে! এক্ষেত্রে জামায়াতের সঙ্গে ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা কতটুকু? কেননা ২০০১ সালে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জোট সরকার গঠন করেছিল বিএনপি।…
টেকনাফের ১২ বছর বয়সী শিশু হুজাইফা আফনান ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মারা গেছে। তার চাচা শওকত আলী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। হুজাইফা ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক হারুন অর রশিদ জানান, অস্ত্রোপচার করা হলেও ঝুঁকির কারণে…
ব্যাংক এশিয়া পিএলসিতে ‘কালেকশন অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসিবিভাগের নাম: এসএমই পদের নাম: কালেকশন অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতকঅভিজ্ঞতা: ২ বছরবেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ব্যাংক এশিয়া পিএলসি-তে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ম্যাংগোটিভি /আরএইচ
নাক, কান ও গলা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা বা খাবার গ্রহণ–সবই এই অঙ্গগুলোর ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা বা ভুল অভ্যাসের কারণে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে এসব সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ১. কানের যত্ন: কটন বাড বা অন্য কোনো বস্তু দিয়ে কানে খোঁচানো নিরাপদ নয়। এতে সংক্রমণ বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। গোসলের পর শুধু তোয়ালে বা নরম কাপড় দিয়ে কানের বাইরের অংশ মুছলেই যথেষ্ট। ২. অতিরিক্ত জোরে কথা বলা বা চিৎকার এড়িয়ে চলুন: দীর্ঘ সময় চিৎকার করলে ভোকাল কর্ডে সমস্যা হতে পারে।…
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের দশম টি২০ বিশ্বকাপ। কলম্বো ও ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫টি ম্যাচের এই আসরে দক্ষিণ এশিয়ার দলগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বিতর্কও দেখা দিয়েছে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো ১৯ বছরের টি২০ ইতিহাসে অনুপস্থিত। নিরাপত্তার শঙ্কা এবং আত্মসম্মান রক্ষার্থে দেশটি ভারতে খেলা থেকে সরাসরি বঞ্চিত। ফলে লিটনদের লাল-সবুজ পতাকা এবার মাঠে নয়, কেবল দর্শকের আসনে থাকবে। আজ প্রথম ম্যাচে কলম্বোর সাগরতীরে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বিকেল সাড়ে ৩টায় কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্কটল্যান্ডের, যা বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে এসেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপ পর্বে…
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত মসজিদটিতে বিস্ফোরণের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরা ও ধ্বংসাবশেষ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বহু মুসল্লিকে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন নামাজে অংশ নেওয়া মানুষজন। মসজিদের বাইরের বাগান এলাকাতেও আহতদের পড়ে থাকতে দেখা যায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃত ধরন…
ফেনীতে পরকীয়ার সন্দেহে ঘরে ঢুকে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক স্বামী। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরেক নারীও হামলার শিকার হন। এতে স্ত্রীর বাম হাতের চারটি আঙুল এবং অপর নারীর বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে (২৭) আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের আদালতপাড়া এলাকার আজমীরি বেগম সড়কের নূর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে। আটক সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি ফিরোজা আক্তারের (২৩) স্বামী এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। আহত দুই নারী হলেন-ফিরোজা আক্তার ও আফসানা আক্তার (৩০)। তারা দুজনই ফেনী শহরের হাজারী রোডের…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম