Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে। এর আগে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ইনকিলাব মঞ্চ জানায়, শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ৫৪ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের মধ্যে। শুক্রবার দুপুরে…
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ৬২ হাজার টাকা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ…
শহিদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের আইনি দিক পর্যালোচনা করে আগামী রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় চিঠি পাঠাবে সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর…
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’ এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই।’ এদিন জিতুর যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা…
রাজধানীর বাংলামোটরে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে ছত্রভঙ্গ হয়ে…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। এতে কমিশনার থেকে শুরু করে কর্মচারী পর্যায় পর্যন্ত মোট ৮২৪টি পদে বদলি ও পদায়ন দেওয়া হয়েছে। এনবিআর থেকে গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলির আওতায় রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার। পাশাপাশি ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩৬৬ জন কর্মচারীকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোর কাস্টমস ও এক্সাইজ অফিসের গুরুত্বপূর্ণ…
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ধরনের জনবল ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মোট সাংবাদিক ও কর্মীর প্রায় এক-তৃতীয়াংশ বা ৩০০ জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংবাদমাধ্যমটির মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা। স্থানীয় সময় বুধবার ছাঁটাইয়ের আওতায় থাকা অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়। অভ্যন্তরীণ একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ৩০ শতাংশ কর্মী কমিয়েছে। এতে ব্যবসায়িক বিভাগসহ আন্তর্জাতিক ও স্পোর্টস ডেস্কের বিপুলসংখ্যক সাংবাদিক চাকরি হারিয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকা কাভার করা আন্তর্জাতিক ডেস্কে এই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। বিভিন্ন অঞ্চলের একাধিক অভিজ্ঞ ও…
অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এই নির্দেশনা দেয় যুক্তরাজ্য সরকার। এফসিডিও’র ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২২ জানুয়ারি থেকে। এ সময় রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে সহিংস ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কোনো ধরনের আগাম পূর্বাভাস ছাড়াই দ্রুত পরিবর্তিত হতে…
সরকারি সেবা প্রদান ও সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সরকারি ব্যবস্থাপনা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে থাকার সংস্কৃতি চিরতরে বন্ধ হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়নসংক্রান্ত একটি প্রতিবেদন হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিবেদনটি উপস্থাপন করে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি সার্ভিস ও কোনো প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো জায়গা থাকবে না-এই বিষয়টি প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের মানসিকতায় গেঁথে দিতে হবে। লক্ষ্য একটাই-নাগরিক…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম