Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ এবং বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)। গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকার সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালক মিনহাজ মান্নান ইমন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ইফতেখার আলম এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহ-সভাপতি মো. নাফিজ আল তারিক, সিএফএ,…
এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, উনারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন, কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে, তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপে আলোচনা শুরু হলেও প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে চুক্তি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে। এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)…
জাপানের সঙ্গে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পের জন্য এক ‘ঐতিহাসিক ধাপ’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের পণ্য জাপানের বাজারে আরও সহজ ও স্থিতিশীলভাবে প্রবেশাধিকার পাবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিজিএমইএ এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির ফলে ২০৩৫ সালের মধ্যে দেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য অর্জনে সহায়তা হবে। বিজিএমইএ আশাবাদ ব্যক্ত করেছে, চুক্তির মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশের অংশ অন্তত ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। চুক্তি অনুযায়ী, রপ্তানি পণ্যের ওপর শুল্ক পুরোপুরি বাতিল করা হয়েছে এবং উৎপাদন প্রক্রিয়ার শর্তগুলো সহজ করা হয়েছে। এক ধাপের উৎপাদিত পণ্যের ওপরও শুল্কমুক্ত সুবিধা…
পবিত্র রমজান মাসের আগে দেশের বাজারে খেজুরের দাম উচ্চতম পর্যায়ে পৌঁছেছে। বিলাসবহুল পণ্য হিসেবে পরিচিত এই ফলের দাম কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানের খেজুরের দামও নিম্নআয়ের মানুষের জন্য প্রায় ১০০ টাকা বেড়েছে। শুল্ক হার কমানোয় আমদানি বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণের প্রত্যাশা থাকলেও, বাস্তবে দাম হু হু করে বেড়ে গেছে। চলতি মাসে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, বহুল বিক্রিত জাহিদী খেজুর বিক্রি হচ্ছে কেজিতে ৩২০ থেকে ৩৫০ টাকায়। একমাস আগে এ দাম ছিল ২৫০ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ৭০–১০০ টাকার বৃদ্ধি ঘটেছে। উন্নত মানের খেজুরের দামও হু হু করে বাড়ছে। ইরানি মরিয়ম বিক্রি হচ্ছে ১২০০–১৪০০ টাকায়,…
বিদেশি বিনিয়োগকৃত জ্বালানি খাতকে আইনসম্মত ৫ শতাংশ শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে অব্যাহতি দিতে শ্রম আইন সংশোধনের যে কোনো উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে শেভরন বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়ন (সিবিইইউ)। একই সঙ্গে বিচারাধীন বিষয়ে শ্রম আইন ও শ্রম বিধিমালায় পরিবর্তনের উদ্যোগ বন্ধ এবং জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোস্তফা সোহেল ইকবাল, সহসভাপতি এস এম শাহরিয়ার আবেদীন, টাল্লো বাংলাদেশ অ্যামপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশিদসহ…
চলতি মাসের ফেব্রুয়ারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম বন্ধ থাকবে। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় নিয়মিত সাপ্তাহিক ছুটি পড়ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সব মিলিয়ে এই সময়কালে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের ছুটি কার্যকর হবে। এটি চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটি…
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে শক্ত অবস্থান আরও পোক্ত করেছে আর্সেনাল। শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে শীর্ষে থাকা গানাররা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেছে। ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গ্যোকেরেস। অন্যদিকে টানা চতুর্থ জয় তুলে নিয়ে শীর্ষ চারে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ৪২তম মিনিট পর্যন্ত। মার্টিন সুবিমেন্দির নিচু ও জোরালো শট পোস্টের ভেতর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যোকেরেস। ইনজুরি সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির বাড়ানো…
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন। এর আগে জনসভায় উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান নাহিদ ইসলামের হাতে তার নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ তুলে দেন। জামায়াত আমির বলেন, ‘নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এই এলাকায়। তাই এখানে নতুন করে কিছু বলার নেই। ইনশাআল্লাহ, সরকার গঠন করতে পারলে আপনারা নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই দেখবেন।’ তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে…
দুই দিনের বিরতি শেষে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের প্রতিবাদে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। ফলে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এর আগে একই দাবিতে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট এবং শনিবার থেকে কর্মবিরতি পালন করে আসছিল। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে নৌপরিবহণ উপদেষ্টা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার আশ্বাসে শুক্রবার ও শনিবার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, দাবি পূরণের কোনো অগ্রগতি না হয়ে বরং আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর নাম পুনর্বহাল করা হবে। একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি ওয়ান র্যাংক, ওয়ান পে বাস্তবায়ন করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিষয়ক উপকমিটির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তারেক রহমান…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম