Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বও জোরদার করা হচ্ছে। নির্বাচন কমিশনার জানান, সেনাবাহিনী আগেই মাঠে রয়েছে। রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন,…

Read More

মোবাইল ফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন। এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা থানায় জিডিটি করা হয়। জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আখতার হোসেন বলেন, তার প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ ধরনের…

Read More

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারীসহ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমির মর্যাদা রক্ষায় এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিল্টনকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। শনিবার (৭ ফেব্রুয়ারি) আশিকপুর ইউনিয়নে আয়োজিত এ নির্বাচনী সভায় গাবতলী ও শাজাহানপুর-এই দুই উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সভায় অংশ নেওয়া স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় একজন গ্রহণযোগ্য ও সক্রিয় নেতৃত্ব পেয়েছেন তারা। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোর্শেদ…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত একটি হাই-প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনায় তাঁর বাসভবনে এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবেই এগিয়ে চলেছে এবং এই অগ্রগতিতে অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট বলে সভায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, বর্তমানে সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। প্রচারকালে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কটু বক্তব্য দিচ্ছেন না, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম জানান,…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার জন্য নয়, এটি দেশের পুনর্গঠনের নির্বাচন। নির্বাচনের পর দেশের উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমরা দেশের অনেক অঞ্চলে এখনও রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল-কলেজ নির্মাণ ও উন্নয়ন যথাযথভাবে হয়নি তা ঠিক করব। দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলব এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে শিল্পায়নের উদ্যোগ নেব।” তিনি আরও বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে ভোকেশনাল ট্রেনিং চালু করা হবে এবং কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ শোধ ও ক্ষুদ্র ঋণ মওকুফের উদ্যোগ…

Read More

লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফির জানাজা ও দাফনে হাজারো মানুষ অংশ নিয়েছে। গত ৩ জানুয়ারি সাইফকে গুলি করে হত্যা করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লিবিয়ার বানি ওয়ালিদ শহরে তার দাফন সম্পন্ন হয়েছে। ত্রিপোলি থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বানি ওয়ালিদে আয়োজিত দাফন অনুষ্ঠানে গাদ্দাফি পরিবারের অনুগত বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ-অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার প্রায় ১৫ বছর পরও তার পরিবারের প্রতি সমর্থনের এই দৃশ্য লিবিয়ার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। সাইফ আল-ইসলাম গাদ্দাফি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে নিজ বাসভবনে নিহত হন। তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চারজন অজ্ঞাত…

Read More

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক যোগদান করেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে মো. এরফানুল হক গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যোগদান করেছেন। এরফানুল হক পেট্রোবাংলায় যোগদানের আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। মাঠ প্রশাসনে তিনি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরফানুল হক পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়…

Read More

ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। লে. কর্নেল ফুয়াদ মাসরুর বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য…

Read More

ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী-তা জানতে চেয়ে তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী? তরুণ ইসলামী বক্তা তার পোস্টে বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেত। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক…

Read More

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক ও দৈনিক গড় লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানের মধ্যে ২৩১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৪১টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দরপতনের তুলনায় প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। এর ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৬ লাখ ৯৫…

Read More