Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম দু’জনকে খ্রিস্টান ধর্মের প্রচারণার অভিযোগে আটক করেছে পুলিশ। ঘটনাটি জনমনে উত্তেজনা সৃষ্টি করার পর বুধবার দুপুরে স্থানীয়রা তাদের আটক করেন। আটকরা হলেন বাগেরহাট জেলার ডুবাতলা এলাকার আবুল কাশেমের ছেলে সরোয়ার হোসেন (৪৫) এবং মনির খা এলাকার রস্তুম আলীর ছেলে মো. হাবিব উল্লাহ (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিষয়টি প্রথম নজরে আসে হাফেজ মাওলানা শফিকুল ইসলামের। তিনি ওই দুই ইমামের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি স্থানীয় ইমাম, মসজিদ কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। মসজিদ কমিটির…

Read More

নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের দুই দিনের কর্মবিরতি স্থগিত করেছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘রমজান মাস ও পরিস্থিতি বিবেচনা করে আমরা আগামীকাল শুক্রবার ও পরেরদিন শনিবার আমাদের কর্মসূচি স্থগিত করছি। এই সময়ের মধ্যে উপদেষ্টা আমাদের সব বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে রোববার থেকে কর্মসূচি পুনরায় চালু হবে।’ সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক ইব্রাহীম খোকন জানান, উপদেষ্টা মহোদয় তাদের আশ্বস্ত করেছেন, তাই দুই দিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এভাবে…

Read More

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির টেলার বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত মঙ্গলবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার বিভাগ: টেলার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং এএমএল নিয়মকানুন এবং মানি লন্ডারিং সংক্রান্ত নির্দেশাবলীতে ভালো জ্ঞান। অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেনা ক্যাম্পে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সেনাপ্রধান নির্বাচনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে শতভাগ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা দেন। পরিদর্শনকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনরত সদস্যদের সাধারণ নাগরিকদের সঙ্গে বন্ধুসুলভ ও মার্জিত আচরণের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনের…

Read More

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না-এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ অপরাধ করলে যে শাস্তি দেওয়া হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালেও তার ক্ষেত্রেও সমানভাবে আইন কার্যকর করা হবে। আমরা বাংলাদেশে একটি ন্যায্যবিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।’ তিনি আরও বলেন, এই বিচারব্যবস্থা সবার জন্য প্রযোজ্য হবে-মুসলিম, হিন্দু, খ্রিষ্টানসহ…

Read More

দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এই অনুমোদনের আওতায় প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট প্রকল্পের মাধ্যমে ১০ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এটি প্রথমবারের মতো এমন উদ্যোগ যা কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেয়েছে। ফলে ডিজিটাল আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছে। পাশাপাশি, এই উদ্যোগ দেশের জনগণকে স্মার্টফোন ব্যবহার এবং ডিজিটাল আর্থিক সেবায় অংশগ্রহণের সুযোগ বাড়াবে। পামপে লিমিটেড ২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে মোবাইল অপারেটর ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে কার্ডবিহীন কিস্তি সুবিধা চালু করেছিল। বাংলাদেশ ব্যাংকের…

Read More

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে প্রেষণে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে নিয়োগ পেয়েছেন পঞ্চগড় শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান। অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বর্তমান রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞা মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি হয়েছেন। আপিল বিভাগের…

Read More

ছোটপর্দায় ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করা তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন হঠাৎ শোবিজকে বিদায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি। নওবা লেখেন, “মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।” নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ…

Read More

অনিবার্য বাস্তবতার কারণে নির্ধারিত সময়ে শুরু না হলেও আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এ বইমেলার আয়োজন করবে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারাবাহিকতায় এ আয়োজন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা…

Read More

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ এর জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিংবদন্তি ব্যান্ডসংগীত শিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট ১০ জন গুণী ব্যক্তিত্ব এবার একুশে পদক পাচ্ছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও একুশে পদক পাচ্ছেন-চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ব্যান্ড সংগীতে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ। ব্রিফিংয়ে জানানো হয়, গত…

Read More