Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ডে ঢাকা-১৬ আসনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও মানুষের ভাগ্য বদলায়নি। বরং এসব প্রকল্পের আড়ালে হয়েছে মেগা দুর্নীতি। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দুর্নীতিরMAN বিরুদ্ধে কঠোর অবস্থান জরুরি।’ তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন হলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে।…

Read More

আগামীকাল, ৯ ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। তালিকায় রয়েছে ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তির পরই সিনেমাগুলো দর্শক ও সমালোচকদের নজর কেড়েছে। ২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল‘২৮ ডেজ লেটার’ ধারাবাহিকের চতুর্থ সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৬ জানুয়ারি। নিয়া ডা কস্টা পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামসসহ অনেকে। গল্পের কেন্দ্রবিন্দু ভাঙা ব্রিটেন, যেখানে ২৮ বছর পর সংক্রমণ শেষ হলেও মানুষের তৈরি সমাজ, কাল্ট ও ক্ষমতার রাজনীতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। মার্সিতৈমুর বেকমাম্বেটভ পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনী থ্রিলারে প্রধান চরিত্রে রয়েছেন ক্রিস প্র্যাট…

Read More

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৭৯ কোটি ২৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৯ হাজার ৬৭৩ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। তথ্যটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৬ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংক থেকে ১০ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংক শাখার মাধ্যমে এসেছে ১৪ লাখ ৭০ হাজার ডলার। ব্যাংকভিত্তিক রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক থেকে (১৪ কোটি ৬৩ লাখ…

Read More

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে এক বিশেষ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টিগ্রিটি ওয়ার্কশপ উইথ অনার এআই’। জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড অনার (অনার বাংলাদেশ) কর্মশালাটির পৃষ্ঠপোষকতা করে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন করপোরেট ট্রেইনার ডন সামদানি ফ্যাসিলিটেশানের চিফ ইনস্পিরেশন অফিসার গোলাম সামদানি ডন। তিনি বলেন, প্রযুক্তি- বিশেষ করে এআই সঠিকভাবে কাজে লাগাতে পারলে রিপোর্টিং আরও বাস্তবমুখী ও যুগোপযোগী হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি জানান, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী অনলাইনে প্রকাশিত খবরের প্রায় ৭০ শতাংশই…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়তে তরুণদের মেধা কাজে লাগানোর পাশাপাশি নীতি প্রণয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে অনুষ্ঠিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। জাইমা রহমান বলেন, পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক নেতৃত্বের পাইপলাইন তৈরি ও বজায় রাখতে হবে। এভাবে নারী নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং ভালো নেতৃত্বকে সুযোগ দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ রাখার বিধান অনুযায়ী ওই সময় থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।man ইসি সূত্র জানায়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, কয়েক দিন ধরেই তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, পেটের সমস্যা ও বমির কারণে আমির হামজা লবণশূন্যতায় ভুগছিলেন। বর্তমানে…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন- আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোথাও কোনো ধরনের কারচুপি বা অনিয়মের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে জানাতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা এই…

Read More

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ২৩ হাজার ৮৬৫টি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মামলার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়। এতে আরও জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের…

Read More

বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সনদের জালিয়াতি বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের কর্মীরা বিদেশে গিয়ে যদি ভুয়া সনদের কারণে আস্থা হারায়, তবে দক্ষতা উন্নয়নের সকল উদ্যোগই বিফল হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর গভর্নিং বডির দ্বিতীয় সভায় তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একবার নিয়োগকর্তারা আস্থা হারালে সামনে এগোনো কঠিন হয়ে পড়বে। প্রধান উপদেষ্টা দেশের শ্রমশক্তির জন্য একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ…

Read More