Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-র চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের একক অ্যাকাডেমিক কাঠামো গঠন করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশিত হয়। এর আগে ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো ও সম্পত্তি অক্ষুণ্ন থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় থাকছে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও…

Read More

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের তরুণদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তাদের জমি বিক্রি করতে না হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনকভাবে কর্মসংস্থানে যুক্ত হতে পারবে, স্বাবলম্বী হবে এবং দেশের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে। তিনি আরও বলেন, প্রবাসগামী অনেক মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থ সংকটে ভুগছেন। অনেকেই ভিটেমাটি বা জমিজমি বিক্রি করে প্রবাসে যাচ্ছেন, যা পরিবারে ঝুঁকি তৈরি করে। এই সংকট দূর করতে সরকারিভাবে ব্যাংক ঋণের ব্যবস্থা করা…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে এবং এটি নাগরিক ও ভোটারদের তথ্য পাওয়ার অধিকার সীমিত করবে। সাদিক কায়েম সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ মানে সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এতে সাংবাদিকরা বা সিটিজেন জার্নালিজম কার্যকর করতে পারবে না। ভোটকেন্দ্র এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তার তথ্য বা ফুটেজ পাওয়া যাবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেশের নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং ফ্রি, ফেয়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত…

Read More

এমভিএনও বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমন এক ধরনের মোবাইল সেবা, যেখানে কোনো কোম্পানি নিজের টাওয়ার বা নেটওয়ার্ক অবকাঠামো না দিয়েই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা দেয়। তারা নিজেরা নেটওয়ার্ক তৈরি করেনা, কিন্তু বিদ্যমান নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল, ডেটা ইন্টারনেট, এসএমএস ইত্যাদি সেবা দিয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশে বিটিসিএল এই মডেলেই নতুন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। বিটিসিএল নিজস্ব নেটওয়ার্ক না থাকলেও টেলিটক বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য মোবাইল সেবা দেবে-এটাই এমভিএনও মডেল। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এই সেবা ব্যবহার করা খুব সহজ। প্রথমে বিটিসিএলের এমভিএনও…

Read More

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত স্মার্টফোন ট্রাম্প টি১ নতুন স্পেসিফিকেশন ও বাড়তি দামে আবার আলোচনায় ফিরেছে। দীর্ঘদিন পর ফোনটি নিয়ে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ট্রাম্প মোবাইলের শীর্ষ নির্বাহীরা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মোবাইলের নির্বাহী ডন হেনড্রিকসন ও এরিক থমাস জানান, ফোনটিতে থাকবে প্রায় ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ সিরিজ চিপসেট, ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও থাকবে। ক্যামেরা বিভাগে ফোনটিতে সামনে ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে দাবি করেছেন তারা। পাশাপাশি পেছনে আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো লেন্স থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে দ্য ভার্জ।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম। নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি সদস্য—এই তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের স্বচ্ছতা ও…

Read More

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, তিনি বিশেষ পরিস্থিতিতে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। তিনি আরও লেখেন, নির্বাচন পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সিদ্ধান্তের কারণে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বিটিভি সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার করা হবে। এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক—এমনটিও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সব অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম, হত্যা, বিনাবিচারে কারাবন্দি, হামলা ও নির্যাতনের জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। এ কাজে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সরকারি বাহিনী ও সংস্থাকে সক্রিয়ভাবে কাজে…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬…

Read More