Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগত থেকে রাজনীতি—সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে এখানে এসেছি কোনো গতানুগতিক…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তরুণ-তরুণীদের বেকার সমস্যা দূর করাই হবে বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের জন্য ছয় মাস থেকে এক বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিবারপ্রধান নারীর নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক ও ভোট পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।’ এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল বহন নিষিদ্ধের নির্দেশনা জারি করেছিল। এতে শুধু প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসারকে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির…
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নতুন নির্দেশনার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ এবং ‘ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়ার কৌশল’ বলে অভিহিত করেছেন তিনি। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে হাসনাত লিখেছেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও এলাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার…
চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি–জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮ শতাংশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে মুদ্রানীতি উপস্থাপন করেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। এ সময় গভর্নর আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুদ্রানীতিতে জানানো হয়, এর আগে গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ২০ শতাংশ। তবে বাস্তবে ওই সময়ে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ। নতুন মুদ্রানীতিতে আগামী জুন পর্যন্ত সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ…
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে। এর ফলে গ্রামীণফোন গ্রাহকরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করে উপভোগ করতে পারবেন আল্ট্রা-ফাস্ট গতির ইন্টারনেট সেবা। সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, ফাইভজি-উপযোগী স্মার্টফোন ও গ্রামীণফোন সিম ব্যবহারকারী গ্রাহকরা এখন বিদেশেও কোনো অতিরিক্ত খরচ বা নতুন প্যাক কিনতে না হয়েই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন। বর্তমানে এই ফাইভজি রোমিং সেবা থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও দেশকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ফাইভজি রোমিং সেবার ফলে গ্রাহকরা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আওতামুক্ত রাখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল। তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আরএফইডি। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত করবে এবং গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। ভোটগ্রহণের দিন সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। কাজী জেবেল আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন সাংবাদিকদের আশ্বস্ত করেছে। সাংবাদিকদের ক্ষেত্রে…
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ এই রিট করেন। রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দাখিল করা হয় বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে দাবি করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন, যা তার প্রার্থিতার বৈধতার প্রশ্ন তৈরি করে। আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানান, আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রিটটি…
মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসক হিসেবে তিনি ডিএনসিসি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন,…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম