Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। গণমাধ্যমকর্মী ও জনগণ আমাদের সহযোগিতা করবেন। কোথাও অনিয়ম বা কারচুপির তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আমাদের জানালে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’…

Read More

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) জানিয়েছে, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। বাংলাদেশের দুর্নীতিগ্রস্ততার স্কোর ২৪, যা একই স্কোরের আফ্রিকান রিপাবলিক ও প্যারাগুয়ের সঙ্গেও মিলে গেছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান মঙ্গলবার ধানমন্ডি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৪ এর ফলাফল উপস্থাপনকালে এই তথ্য জানান। এ বছর বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক (৮৯ স্কোর)। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া (৯ স্কোর)। ১০০ এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম, উচ্চক্রম অনুযায়ী অবস্থান ১৫০তম। টিআইবি মনে করছে, বাংলাদেশের স্কোর বৃদ্ধিতে গত বছরের জুলাই অভ্যুত্থানের…

Read More

ভিসা ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য গুগল পে সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ সেবার মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশ ও বিদেশে দ্রুত, নিরাপদ ও কন্টাক্টলেস লেনদেন করা যাবে। এখন থেকে ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডধারীরা তাঁদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে দেশ-বিদেশের লক্ষাধিক গুগল পে সাপোর্টেড মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করতে পারবেন। এই সেবা চালুর ফলে গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের জন্য আর আলাদা করে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজন হবে না। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লেনদেনে গ্রাহকরা পাবেন আরও বেশি স্বাধীনতা ও সুবিধা। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গুগল পে অ্যাডভান্সড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে গ্রাহকের কার্ডসংক্রান্ত তথ্য কখনোই মার্চেন্টের সঙ্গে শেয়ার…

Read More

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশার কথা জানান। ইভার্স ইজাবস বলেন, সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার আশা করছে। গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহিতা ও আইনের শাসনের মতো অভিন্ন নীতির ভিত্তিতেই বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে টানা তীব্র শীতের কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। মেয়র মামদানি সোমবার জানান, সাম্প্রতিক সময়ে শহরের রাস্তায় আরও একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি প্রাণহানি একটি গভীর ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’ জানুয়ারির শেষ দিক থেকে নিউইয়র্কজুড়ে ভয়াবহ শীত বিরাজ করছে। প্রায় টানা ১৩ দিন শূন্য ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট) বা তার নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত ছয় দশকের মধ্যে বিরল ঘটনা। মেয়র জানান, পরিস্থিতি মোকাবিলায় গত ১৯ জানুয়ারি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর থেকে প্রায় ১ হাজার…

Read More

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুর শোলাবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে যাওয়া একটি বাস ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি বাস মাধপুর শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ…

Read More

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে দায়ের করা লিভ টু আপিল খারিজ হওয়ায় ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত শুনানি শেষে এসব আদেশ দেওয়া হয়। ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। হাইকোর্ট ওই রিট খারিজ করলে এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। তবে আপিল বিভাগ নির্বাচন শেষে এ বিষয়ে শুনানির সিদ্ধান্ত দেওয়ায় কাইয়ুমের নির্বাচনে অংশগ্রহণে বাধা থাকছে না। কুমিল্লা-৩ আসনে বিএনপির…

Read More

বাংলাদেশের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিখাতের ওপর দীর্ঘদিনের শুল্কচাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় প্রচারণা শেষ হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “সবাই প্রচার-প্রচারণায় ব্যস্ত। তবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যে তা শেষ করতে হবে।” নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার মধ্যেই প্রার্থীদের সব ধরনের…

Read More

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করে। একই সঙ্গে শ্রীলঙ্কার পক্ষ থেকেও ম্যাচটি খেলার আহ্বান জানানো হয়। খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। পাকিস্তান সরকার জানায়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে হওয়া উচ্চপর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেন। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর অনুরোধ এবং বহুপাক্ষিক আলোচনার অগ্রগতি বিবেচনায় নিয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট…

Read More