Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবার আওতা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগও থাকবে। এর আগে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ‘স্কুল ব্যাংকিং’ সুবিধা পেতেন এবং কেবল ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারতেন। নতুন নীতিমালায় বয়সসীমা বাড়ানো এবং ক্রেডিট কার্ড সুবিধা যুক্ত করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত…

Read More

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ভয়াবহ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিকের এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে অন্তত ২ হাজার ৮৪২ ফিলিস্তিনি এমনভাবে নিহত হয়েছেন, যাদের মরদেহের পূর্ণাঙ্গ অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উচ্চতাপ ও তীব্র বিস্ফোরণের কারণে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের দেহাবশেষ প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সন্তানের খোঁজে এক মায়ের আকুতি২০২৪ সালের ১০ আগস্ট গাজা সিটির তাবিন স্কুলে হামলার পর ইয়াসমিন মাহানি নামে এক নারী ধ্বংসস্তূপের মধ্যে স্বামী ও সন্তানকে খুঁজতে থাকেন। স্বামীকে আহত অবস্থায় পেলেও ছেলে সাদের কোনো সন্ধান পাননি তিনি।…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।ম ক একইসঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে…

Read More

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলার ঘটনাস্থল টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পর স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা শেষে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরসিএমপির ধারণা, তিনি…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে টানা চার দিনের সাধারণ ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট চার দিনের ছুটি কার্যকর হয়েছে। অন্যদিকে, নির্বাচন ও পূজার ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে টানা পাঁচ দিন। আজ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ, ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত…

Read More

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পরিমণ্ডলে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে তৈরি ‘ফ্লোরাব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার’ বিশ্বের অন্যতম সেরা কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস ব্যারোনেস মানজিলা উদ্দিন তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি সমাধানে নেতৃত্ব ও উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতি হিসেবে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউককে সম্মানসূচক ডক্টরেট (অনরারি পিএইচডি) ডিগ্রি প্রদান করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড…

Read More

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন (TAKYON) ই-বাইক সিরিজে ঘোষণা করেছে বিশেষ ‘সুপার সেভার কার্নিভাল অফার’। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই অফারের আওতায় গ্রাহকদের জন্য রয়েছে নতুন আসা মডেলে ৯,৬০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড়ের পাশাপাশি ব্যতিক্রমী পুরস্কার পাওয়ার সুযোগ। এই অফারের সবচেয়ে বড় আকর্ষণ হলো মাসিক লটারি ড্র। অফার চলাকালীন সময়ে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো মডেলের তাকিওন ই-বাইক ক্রয়কারী গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে এই লটারিতে অংশগ্রহণ করবেন। প্রতি মাসে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল টিমের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করার জন্য একটি টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ উপহার। এই অফারের…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও উপদেষ্টা পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী/স্বামীর সম্পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণীও যুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী/স্বামীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ক্রান্তিকালীন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়কে একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছে দিয়ে তিনি সরে দাঁড়াতে চান। তবে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সরকার চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত রয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ২০২৪ সালের আগস্টে তিনি দায়িত্ব নেন একটি বিশেষ ও আপৎকালীন পরিস্থিতিতে, যখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল। সে সময় প্রধান লক্ষ্য ছিল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করা এবং বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। বর্তমান…

Read More

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি প্রকল্পে’ অনৈতিক ও বিধিবহির্ভূতভাবে বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক বিচারকসহ ঊর্ধ্বতন আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলার আসামিরা হলেন— দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলী, সদস্য (ভূমি ও…

Read More