Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না।’ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। তিনি বলেন, ‘কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন নির্বিঘ্নে তার ভোট দিতে পারেন-এটি নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত। প্রত্যেকটি ভোটকেন্দ্রে…

Read More

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের নারী ক্রিকেটে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি যুগ। আগামী এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ঘোষণা দেয়। বিসিবি জানিয়েছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে দেশের প্রথম নারী বিপিএল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট নারী ক্রিকেটারদের পেশাদারিত্ব ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বোর্ড। প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। যদিও দলগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে, যেখানে দেশি ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সরাসরি চুক্তির…

Read More

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক তাদের টোটাল এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন “সাউথইস্টএডুফিন” বিশ্ববিদ্যালয়টিকে প্রদান করবে। এটি একটি উন্নত শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস), যা উদ্ভাবনী ও দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম সহজতর করবে। এ সহযোগিতার লক্ষ্য প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি করা। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম সায়েদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত…

Read More

দেশের আলেম, ওলামা, পীর, ইমাম ও খতিবদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী জানিয়েছেন, দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন-গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে।’ তিনি আরও বলেন, আলেম-ওলামাদের এ স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা…

Read More

জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘তারপরও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র‌্যাব ডিজি জানান, এবার নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাধিক সংখ্যক সদস্য মাঠে থাকবে এবং প্রযুক্তিগত সক্ষমতাও আগের চেয়ে বেশি। তিনি বলেন, পুলিশ ২৫ হাজার বডি ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন বিধি লঙ্ঘন করছেন তারা ধরা পড়ছেন। র‌্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কোনো কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে আমরা প্রত্যাশা করি।’ তিনি বলেন, কোনো…

Read More

সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে টাকাসহ আটকের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে দলটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়া আমাদের ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরকে টাকাসহ আটকের বিষয়টি সাজানো নাটক। আমাদের দায়িত্বশীলরা বিষয়টি ক্লিয়ার করেছেন।’ জুবায়ের দাবি করেন, সংশ্লিষ্ট নেতা নিজের টাকা বহন করছিলেন এবং ঢাকা বিমানবন্দর থেকে এ বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছিল। ‘যেখান থেকে স্টার্ট করেছেন, সেখানে ক্লিয়ার করা হয়েছে। ঢাকায় কোনো সমস্যা হয়নি। কিন্তু সৈয়দপুরে বিষয়টিকে সাজানো নাটক হিসেবে উপস্থাপন করা হয়েছে,’…

Read More

উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হয়। সিইসি বলেন, ‘এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন।’ রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। ভোটারদের উদ্দেশে এএমএম নাসির উদ্দিন বলেন,…

Read More

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় তার কাছে থাকা নগদ টাকা জব্দ করা হয়। গণনা করে দেখা যায়, টাকার পরিমাণ ৭৪ লাখ। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলাল উদ্দিন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন বাকি। ভোট দিতে গিয়ে সময় বাঁচাতে এবং ভোটকেন্দ্রে ঝামেলা এড়াতে ভোটাররা তাদের ভোটার নম্বর আগে থেকেই জেনে রাখতে পারেন। অনেকেই ভেবে থাকেন যে এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই, কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা। ভোটার নম্বর জানার জন্য কোনো অফিসে গিয়ে হাফেঁয়ে সময় কাটানোর দরকার নেই। ঘরে বসেই অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে এটি জানা সম্ভব। চলুন জানি কীভাবে— ১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ (Smart Election Management BD) ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে সারা দেশে ২৭,৯৯৫টি বৈধ বা লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্যক্তির নামে ৪৮,২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তবে এখনও ২০,২৮৮টি অস্ত্র জমা পড়েনি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এ আদেশ অমান্য করলে অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জমা না হওয়া অস্ত্রের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ শাসনামলে লাইসেন্সপ্রাপ্ত। এসব অস্ত্রের মালিকদের মধ্যে অনেকে বিদেশে চলে গেছেন, আর দেশে অনেকে গা ঢাকা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)…

Read More