Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেছেন, তার দলের এজেন্টকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, এই সময়ে কেন্দ্রের ভেতরে কী ঘটেছে তা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে জানানো হোক। কেন্দ্র পরিদর্শনকালে পাটোয়ারী বলেন, ‘আমি সকাল থেকে অনেক কেন্দ্রে গিয়েছি, কিন্তু মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের এই কেন্দ্রে সমস্যা হয়েছে। আমাদের এজেন্টকে এক ঘণ্টা বিলম্ব করে ঢুকতে দেওয়া হয়েছে। এটা বাড়াইতে বাড়াইতে তিন ঘন্টা পর্যন্ত চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এই তিন ঘণ্টা আমাদের এজেন্ট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। এই সময়ে কেন্দ্রের ভেতরে কী হয়েছে, আমরা জানতে চাই। এজেন্ট যখন বাইরে…
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি মনে করি আজ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে সকালেই খবর নিয়েছেন এবং তার কাছে থাকা তথ্য অনুযায়ী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। ভোটারদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে…
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, “আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সারজিস আলম জানান, উৎসবমুখর পরিবেশে তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়েছেন এবং গণভোটে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।’ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। দিনব্যাপী সবাই মিলে উৎসব করতে পারি। বাংলাদেশের সবার জন্য আজ মহাআনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান ঘটছে, নতুন সূচনা শুরু হচ্ছে।’ ড. ইউনূস গণভোটের গুরুত্বও…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নুরুল হক নূর বলেন, ‘৩৩ বছর বয়সে জীবনের প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিলাম এবং আমি নিজেই প্রার্থী। আজ জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।’…
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সাধারণ মানুষ যেন নিরাপদ বোধ করেন, সেটিই হবে তাদের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তারেক রহমান। ভোট প্রদান শেষে সকাল ৯টা ৫০ মিনিটে কেন্দ্র থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘আমি ইনশাআল্লাহ আশাবাদী, জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।’ একই সঙ্গে তিনি দাবি করেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্র তিনি ভোট দেন। সকাল ৮টা ২৮ মিনিটে কেন্দ্রে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ভোট প্রদান করেন তিনি। ভোট দেওয়ার আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে তারা আশাবাদী। ‘জাতি এই ভোটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, বিশেষ করে যুবসমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক—এটাই আমাদের প্রত্যাশা,’ বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ভোটের মাধ্যমে দেশে এমন সরকার গঠিত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার আগে তিনি কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন। এদিন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গুলশান এলাকা ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। ভিআইপি হিসেবে পরিচিত এ…
মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল ৭টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘একটা আগ্রহ ছিল। বিশেষ করে জেনজি প্রজন্ম কখনোই ভোট দিতে পারেনি।’ তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছেন। ‘এই জায়গায় স্বাভাবিকভাবেই একটি উৎসাহ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলের প্রার্থী ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফলাফল ঘোষণা না করার আগ পর্যন্ত কারচুপির শঙ্কা রয়েছে। তিনি বলেন, এতদিন মানুষ ভোট দেওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে ছিল, সেই সুযোগ এতদিন পর এসেছে। প্রশাসন যেন জনগণকে নির্বিঘ্নে সেই ভোট প্রদানের সুযোগ করে দেয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম