Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিএনপির বিজয় অনিবার্য দাবি করে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মাহদী আমিন বলেন, গণতন্ত্রকামী জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সজাগ থাকতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের যারা ভোট পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তারা যেন ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করেন। তিনি বলেন, জনগণ যে আবেগ ও প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, কেউ মেনে না নিলেও জামায়াত তা মেনে নেবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। বেশিরভাগ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে কিছুটা দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আজ রোজা ছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। আপনাদের অপেক্ষা করাতে হয়েছে, সে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, দ্য হিন্দুসহ বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম দিনভর এ নির্বাচনকে প্রধান খবর হিসেবে প্রচার করেছে। অধিকাংশ আন্তর্জাতিক মাধ্যম ভোটগ্রহণ চলাকালে লাইভ ব্লগ পরিচালনা করে পরিস্থিতির আপডেট দিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করে, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম নির্বাচনে ভোটারের দীর্ঘ সারি’। প্রতিবেদনে এ ভোটকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করে ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন, সহিংসতা এবং রাজনৈতিক পটভূমি তুলে ধরা হয়। তরুণ ভোটারদের অংশগ্রহণ ও জবাবদিহিমূলক রাজনীতির প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ১২ কোটির বেশি ভোটার দেশের নতুন নেতৃত্ব নির্বাচনে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতির প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। ভোটগ্রহণ শেষে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেশাদারত্ব মিলিতভাবে প্রমাণ করেছে-গণতন্ত্রের প্রতি জাতির অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, দেশীয় ও আন্তর্জাতিক…
আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ড. আসিফ নজরুল বলেন, ‘১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।’ তিনি আরও বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপরই নতুন সরকার শপথ গ্রহণ করবে। তিনি পুনরায় উল্লেখ করেন, নির্বাচনের ফলাফলের…
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পথচলার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা। গত রাতের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। দুপুরে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। তখন ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে জানান ইসি সচিব। আখতার আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোথাও বিলম্ব হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট…
উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকালে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দুপুর গড়ানোর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা গেছে। অনেক কেন্দ্রে তৈরি হয়েছে দীর্ঘ সারি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার পর থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হন। কোথাও কোথাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়। মফিজুল ইসলাম নামের এক এজেন্ট অভিযোগ করেন, সকাল থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রে প্রভাব সৃষ্টি করেছে। তার দাবি, কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট অবস্থান করলেও এ বিষয়ে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্টদের বের করে দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করার পর তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ১০০ গজের মধ্যে বিএনপির…
বাংলাদেশ জামায়তে ইসলামী অভিযোগ করেছে, নির্বাচনে ভরাডুবি-এমন হতাশার কারণে একটি দলের কিছু কর্মী ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন ও নির্বাচন কমিশনে যারা আছেন, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’ অ্যাডভোকেট জুবায়ের জানান, নির্বাচনে ২৯৯ আসনে ভোট হচ্ছে এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য গণভোটে ‘হ্যাঁ’…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম