Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, ‘সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের একটাই অঙ্গীকার ছিল—নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। ‘সেই লক্ষ্যেই শতভাগ চেষ্টা করা হয়েছে। কোনো…
ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্তির পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, ‘আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি, এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরোপিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। গতকাল রাত ১২টার পর থেকে লেনদেন স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে টাকার অপব্যবহার রোধে চার দিনের জন্য এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। এতে বিকাশ, নগদ ও রকেট-এর মতো সেবায় ব্যক্তি পর্যায়ে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানোর সীমা নির্ধারণ করা হয়। পাশাপাশি দৈনিক লেনদেনের সংখ্যাও সীমিত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ সীমা কার্যকর ছিল। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পি-টু-পি) অর্থ স্থানান্তর বন্ধ…
বরিশাল, ১৩ ফেব্রুয়ারি – বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৪০টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। বানারীপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। চূড়ান্ত ফলাফল…
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় মোদী বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। এর আগে যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় দেশটি। ম্যাংগোটিভি /আরএইচ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ অভিনন্দন বার্তা দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করতে তার দেশ আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ পর্যায়ে উন্নীত করতে সহায়ক…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার ভোর পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি ২০০ আসনের মাইলফলক অতিক্রম করে ২০৮টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াত জোট পেয়েছে ৬৮টি আসন। নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দেশটি। শুক্রবার সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন। বিবৃতিতে বিজয়ী দল বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার…
দেশের বেশ কিছু কেন্দ্রে ভোটগণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। এ সময় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, ‘একটা নির্বাচন হলে সবাই জিতবে না-কেউ জিতবে, কেউ হারবে; এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, যা পরিবর্তন হওয়া প্রয়োজন।’ তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয়ে তাদের কিছু পর্যবেক্ষণ রয়েছে, যা জাতির সামনে তুলে ধরা হবে, যেন ভবিষ্যতে কোনো অনিয়ম বা সীমালঙ্ঘনের…
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি জানান, দেবিদ্বার আসনের ১১৬টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট। চূড়ান্ত ফলাফল গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়ার অনুরোধ করেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে ইসির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাতে বলা হয়, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতায় করায় সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে শুক্রবার বাদ জুমা সব মসজিদে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম