Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় ব্যাংক পরিচালনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। এরপর ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন। ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৩৯তম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুল আউয়াল মিন্টু। তবে নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে না পারার বিধিনিষেধ থাকায় তিনি পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৯ সালে আইবিএতে…
অভিনেতা জাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলায় ইকরার স্বামী আলভী ও তার মা শিউলিকে আসামি করা হয়েছে। তবে তারা এখনো গ্রেফতার হননি। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানা-র এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজিম আহমেদ। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি সদ্য গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। মামলার পর থেকে আসামিরা থানায় হাজির হননি এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, তারা পলাতক রয়েছেন। এর আগে রোববার দুপুরে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার…
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না।’ সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, আয়াতুল্লাহ আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পর আলি লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় পরমাণু আলোচনা শুরুর জন্য চাপ প্রয়োগ করেছেন। প্রতিবেদনটি প্রকাশের পরপরই লারিজানি তা নাকচ করে দেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করার অবস্থান পুনর্ব্যক্ত করেন। এ ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের…
ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাত-এ এক বাংলাদেশিসহ তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে। রোববার (১ মার্চ) রাতে তার চাচাতো ভাই, আমিরাতপ্রবাসী মাহবুব আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে আমিরাতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে মাহবুব আলম চৌধুরী বলেন, ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালেহ আহমেদ জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হন।…
শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রকাশকারীদের (হুইসেল ব্লোয়ার) জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনার খসড়া বিধিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়া অনুযায়ী, কোনো তথ্যের ভিত্তিতে জরিমানা বা অর্থদণ্ড আরোপ করা হলে সেই আদায়কৃত অর্থের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া যাবে। তবে এক্ষেত্রে প্রণোদনার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা। বিধিমালায় তথ্য প্রকাশকারীদের পরিচয় গোপন রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যদাতার সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা যাবে না। তিনি চাকরিজীবী হলে তার বিরুদ্ধে পদাবনতি, বদলি, চাকরিচ্যুতি বা অন্য কোনো বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এছাড়া মামলায় তাকে সাক্ষী…
আজ ২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেদিন পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে উত্তোলন করা হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত পতাকা। একই দিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের আহ্বানে ছাত্র-জনতা সেদিন ঐক্যবদ্ধ হয়। ইতিহাসবিদদের মতে, ২ মার্চের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের আনুষ্ঠানিক সূচনা…
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা বন্ধে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উপসাগরীয় জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জোটটি। খবর বিবিসি। রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। জিসিসির সদস্য দেশগুলো হলো-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত। এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন-এমন দাবি করা হয়েছে। রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ও তার এক দেহরক্ষী নিহত হন। মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি গোষ্ঠী ও পার্লামেন্টের রক্ষণশীল সদস্যদের সমর্থন পান। তবে মেয়াদের শেষদিকে তার নীতিনির্ধারণ, বিশেষ করে পারমাণবিক…
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান রাষ্ট্র পরিচালনার জন্য একটি ‘নেতৃত্ব কাউন্সিল’ গঠন করেছে। খবর সিএনএনের। ইরানের সংবিধান অনুযায়ী, যদি সর্বোচ্চ নেতা ক্ষমতায় না থাকেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল তাঁর দায়িত্বভার গ্রহণ করবে। এই কাউন্সিলে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং শক্তিশালী ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর একজন জ্যেষ্ঠ আলেম। ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ (বিশেষজ্ঞ পরিষদ) নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত এই কাউন্সিল দায়িত্ব পালন করবে। বর্তমানে গঠিত এই কাউন্সিলে রয়েছেন ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেন মহসেনি-এজেই। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি…
ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘গ্যাংস্টারসুলভ’ আচরণ স্পষ্ট হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-এ প্রকাশিত বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ অবৈধ এবং এটি সার্বভৌমত্ব লঙ্ঘনের জঘন্য উদাহরণ। পিয়ংইয়ং অভিযোগ করে, দুই মিত্র দেশ নিজেদের স্বার্থপর ও আধিপত্যবাদী লক্ষ্য পূরণে সামরিক শক্তির অপব্যবহার করছে। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম