Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে আসছে তাদের সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির বিওয়াইডি সিলায়ন ৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসইউভি মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন সম্পন্ন হয়। বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি, সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে আসছে বিওয়াইডি। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ও সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডির সম্মানিত ক্রেতাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, করপোরেট…
ঠাকুরগাঁও জেলাতে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘এ এলাকার মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে আমরা সজাগ থাকব। হাসপাতাল কর্তৃপক্ষ যা প্রয়োজন মনে করবে, আমাদের জানালে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সীমিত সম্পদের মধ্যেও আমরা সর্বোচ্চ…
মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। একই সঙ্গে ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে এটি ছিল ষষ্ঠ দফার প্রতিশোধমূলক অভিযান। লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তেলআবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর ও প্রতিরক্ষা স্থাপনাও ছিল। আইআরজিসি দাবি করেছে, হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তারা সতর্ক করে বলেছে, এটি কেবল শুরু; ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা ইরানর নেতৃত্বের মৃত্যু…
চট্টগ্রাম নগরে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার সময় বাসাটিতে পুলিশের পাহারা থাকা সত্ত্বেও এ হামলা ঘটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে নগরের চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারীরাই কোটি টাকা চাঁদা না পেয়ে এ হামলা চালিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিও একই বাসায় গুলি চালানো হয়। ওই ঘটনার পর থেকে পুলিশের পাহারায় ছিল বাসাটি। তবে এবার পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁদা দাবির অভিযোগ মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদ তার…
জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল-এই দুই মাস পদ্মা নদী ও মেঘনা নদীর চাঁদপুর অংশে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় দুই নদীতে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে (চাঁদপুর সদর হয়ে) হাইমচর উপজেলার শেষপ্রান্ত চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা…
পাল্টা হামলা থেকে বিরত থাকতে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান জানিয়েছে তারা শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘তারা যেন তা না করে। যদি তারা এমন কিছু করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব, যা আগে কখনও দেখা যায়নি।’ ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ সতর্কবার্তা এসেছে। মধ্যপ্রাচ্যে সামরিক অস্থিরতা বাড়তে থাকায় সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রতিশোধমূলক হামলার পরিধি বিস্তৃত…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।’ একই খবর নিশ্চিত করেছে তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-ও এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান হামলার মধ্যেই খামেনি নিহত হন। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। উত্তরসূরি কে? খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন-তা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য কয়েকজনের নাম আলোচনায় এসেছে। মোজতাবা খামেনি…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক দেশ তাদের আকাশপথ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। এতে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে শত শত ফ্লাইট বাতিল হয়েছে এবং হাজারো ফ্লাইট বিলম্বিত হয়েছে। তেহরানের আকাশে ধোঁয়া দেখা দেওয়ার পর এবং ইরান পাল্টা হামলা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত আকাশপথ বন্ধ বা সীমিত করার ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দেখা গেছে। ইরানি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজধানীতে আঘাত হেনেছে বলে জানা গেছে, এতে অন্তত একজন নিহত হয়েছেন।…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। ‘আজকের এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর নামে শপথ নিই-আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’ তিনি বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানজুড়ে সমন্বিত হামলা তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখার মধ্য দিয়ে অভিযান শুরু হয়। ইসরায়েল এ হামলাকে ‘প্রতিরোধমূলক’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ভিডিও বার্তায় জানান, ‘আসন্ন হুমকি নির্মূলের’ লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা তেহরানে ইরানি শীর্ষ কর্মকর্তাদের সমবেত হওয়ার স্থান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম