Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাঙ্গোটিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম-কে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়-এর সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ (হুইপ) আদেশ, ১৯৭২-এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিয়োগ দিয়েছেন। নবনিযুক্ত হুইপরা হলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ…
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সোমবার (২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ ও শিক্ষক সমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের যোগদান দীর্ঘ বিলম্বের পর সম্পন্ন হওয়া প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায়। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দীর্ঘ প্রতীক্ষা…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড আইপ্রো মোবাইল-এ ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের বিভিন্ন বিভাগে বিক্রয় কার্যক্রম জোরদার করতে অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার (এএসএম) কর্মস্থল: রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (মিরপুর ও সাভার)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (উত্তরা ও গাজীপুর)। যোগ্যতা ও অভিজ্ঞতা: মোবাইল হ্যান্ডসেট ইন্ডাস্ট্রিতে ন্যূনতম ৫–৬ বছরের বাস্তব অভিজ্ঞতা (ফিচার ফোন ও স্মার্টফোন) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনায় পারদর্শিতা (প্রাইমারি সেলস ও সেকেন্ডারি কাভারেজ) এরিয়াভিত্তিক সেলস ও মার্কেটিং কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ/বিবিএ/বিএসসি ডিগ্রি আবেদনের শেষ…
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশর মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। সোমবার (২ মার্চ) খন্দকার আব্দুল মুক্তাদিদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যা আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। পাশাপাশি ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। বর্ডার হাটসহ কয়েকটি স্থলবন্দর বন্ধ থাকায় বাণিজ্যে কিছু সমস্যা হচ্ছে। ভবিষ্যতে এসব স্থলবন্দর পুনরায় চালু করে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা হবে। তবে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে…
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ মার্চ) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন অধিকাংশ কোম্পানির দর বেড়েছে এবং আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। বাজার সূত্রে জানা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স ৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে ডিএসইএস সূচক ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। দিনশেষে ডিএসইতে মোট ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা। মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়।…
ইরান জানিয়েছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সরকারি কমপ্লেক্সসহ হাইফা-এর নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, এটি ছিল তাদের দশম দফা হামলা, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের সরকারি কমপ্লেক্স, হাইফার সামরিক ও নিরাপত্তা স্থাপনা এবং পূর্ব জেরুজালেমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরান এই হামলাকে তাদের পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে দেখছে, কারণ গত সপ্তাহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছিল। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ আরও চার থেকে পাঁচ সপ্তাহ চলতে পারে। তিনি…
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে শেখ রবিউল আলম-এর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়ক পরিবহন পরিস্থিতি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর বিষয়ে মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর শেরে বাংলা নগর-এ অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকার যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন…
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাওমি ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। আকর্ষণীয় ট্যাগলাইন ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন, উপভোগ্য এবং স্মরণীয় করে তোলা। আসন্ন ঈদ উপলক্ষে এবং ঈদের কেনাকাটায় আরও বেশি আনন্দ যোগ করতে, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও ট্যাবলেট কেনার ক্ষেত্রে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং দারুণ মেগা পুরস্কার। শাওমি ফোন কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণের…
স্বরাষ্ট্রমন্ত্রী ও সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের জন্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এ পদে প্রার্থী দেওয়ার জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে আহ্বান জানানো হয়েছে। সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। আমরা রাজনৈতিক সদিচ্ছার অংশ হিসেবে জামায়াতকে প্রস্তাব দিয়েছি, তারা যেন প্রার্থী ঠিক করে। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।’ তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে…
সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলকভাবে শোধনাগারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্লুমবার্গ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগার এলাকায় আগুনের কালো ধোঁয়া দেখা যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে থাকতে পারে ইরান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায়িত্ব স্বীকার করেনি। রাস তানুরা বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র। হামলার পর নিরাপত্তার স্বার্থে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে আরামকো কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম