Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 8
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হুইসেল ব্লোয়ারদের ১০ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা, খসড়া বিধিমালা প্রণয়ন
    বিজনেস

    হুইসেল ব্লোয়ারদের ১০ কোটি টাকা পর্যন্ত প্রণোদনা, খসড়া বিধিমালা প্রণয়ন

    By ম্যাঙ্গোটিভি ডেস্কমার্চ ২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রকাশকারীদের (হুইসেল ব্লোয়ার) জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনার খসড়া বিধিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    খসড়া অনুযায়ী, কোনো তথ্যের ভিত্তিতে জরিমানা বা অর্থদণ্ড আরোপ করা হলে সেই আদায়কৃত অর্থের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া যাবে। তবে এক্ষেত্রে প্রণোদনার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি টাকা।

    বিধিমালায় তথ্য প্রকাশকারীদের পরিচয় গোপন রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যদাতার সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা যাবে না। তিনি চাকরিজীবী হলে তার বিরুদ্ধে পদাবনতি, বদলি, চাকরিচ্যুতি বা অন্য কোনো বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এছাড়া মামলায় তাকে সাক্ষী করাও বাধ্যতামূলক নয় এবং প্রয়োজন হলে আদালতে তার পরিচয় গোপন রাখার ব্যবস্থা রাখতে হবে।

    খসড়ায় বলা হয়েছে, নির্ধারিত ফরম পূরণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তথ্য জমা দিতে হবে। তথ্য প্রদানকারীকে যুক্তিসংগতভাবে বিশ্বাস করতে হবে যে প্রদত্ত তথ্য সত্য বা সম্ভাব্যভাবে সঠিক।

    প্রকাশযোগ্য তথ্যের মধ্যে রয়েছে শেয়ারবাজার আইন লঙ্ঘন, প্রতারণামূলক কার্যক্রম, বাজার কারসাজি, অর্থ আত্মসাৎ বা অপব্যবহার, অর্থ পাচার এবং ক্যাশ বা লভ্যাংশ সংক্রান্ত অনিয়ম।

    বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম রোধে তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষা দেওয়াই এ বিধিমালা প্রণয়নের উদ্দেশ্য। জনমত যাচাই শেষে কমিশনের বোর্ড অনুমোদনের মাধ্যমে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করে চূড়ান্তভাবে কার্যকর করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ
    Next Article ইরানের পাল্টা হামলায় আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

    Related Posts

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    আগস্ট ৭, ২০২৬

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    আগস্ট ৭, ২০২৬

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    আগস্ট ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ধর্ষণ মামলায় গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

    কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, ফেসবুক বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে বিকাশ

    সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯

    সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬